প্রচ্ছদ বিনোদন

ভালোবাসার মুহূর্ত, জীবনের বিশেষ দিনে অন্তরঙ্গ মুহূর্তে সৃজাকে আলিঙ্গন করে আদরে ভরালেন অর্জুন!

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

টলিউডের একজন জনপ্রিয় অভিনেতা হলেন অর্জুন চক্রবর্তী । জীবনের সেরা মুহূর্তে তার একমাত্র সঙ্গী সৃজা সেনের সাথে ভালোবাসার মূহর্ত কাটালেন জুন মাসের প্রথম রবিবার। অভিনেতা অর্জুন চক্রবর্তীর সাথে সৃজা সেনের দীর্ঘ ছয় বছর আগেই বাগদান হয়েছিল।

তাদের সম্পর্ক দীর্ঘদিনের। কিন্তু এবারে অভিনেতা তার ছয় বছর আগের সেই বিশেষ দিনের কথা মনে করে নস্টালজিক হয়ে ইনস্টাগ্রাম একটি ছবি শেয়ার করেছেন। সেই ছবিতে দেখা যাচ্ছে, স্ত্রী সৃজার কপালে পরম আবেগে চুম্বন করছেন অর্জুন। দুজনেই ঘনিষ্ট মুহূর্তে যেন আবেগে ভাসছেন। সৃজা চোখ বন্ধ করে আলতো করে জড়িয়ে অনুভব করছেন অর্জুনের চুম্বন। ছবিটি শেয়ার করে ক্যাপশন দিয়ে অর্জুন লিখেছেন, তাঁরা দুজনে পরস্পরের কাছে জীবনের সেরা উপহার।

ছবিটি শেয়ার করেছেন অভিনেতা অর্জুন চক্রবর্তী। তার সাথে সাথে তারা একে অপরকে আগলে রাখার প্রতিশ্রুতিও দিয়েছেন। তারা মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় নিজেদের নানান ছবি শেয়ার করে থাকেন। তাদের ছয়বছরের বাগদান পর্ব উপলক্ষে নেটিজেনরা তাদের শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন।

সৃজা আর অর্জুন একে অপরের সাথে অনেক ছোট থেকেই সম্পর্কে রয়েছেন। স্কুল জীবন থেকে তাদের বন্ধুত্ব হয় পরে সেই বন্ধুত্ব প্রেমের সমপর্কে পরিণত হয়। সৃজা রান্নাবান্না করতে পছন্দ করেন। ইন্সটাগ্রামে তাঁর একটি ফুড ব্লগিং পেজ রয়েছে। তার পাশাপাশি তাদের একটি মেয়ে রয়েছে যার নাম অবন্তিকা।

https://platform.instagram.com/en_US/embeds.js