প্রচ্ছদ দৈনিক খবর

পুলিশকে চাঁদা দিয়ে না খেয়ে রোজা রাখতে হল রিকশাওয়ালাকে

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

পুলিশ রাষ্ট্রের অপরিহার্য একটি অঙ্গ। জনগণের জানমালের নিরাপত্তা বিধান তাদের দায়িত্বে। তাই প্রত্যাশা সংগত যে তারা দুষ্টের দমন আর শিষ্টের পালনকে মূলনীতি হিসেবে অনুসরণ করবে।

নতুন খবর হচ্ছে, ময়মনসিংহের ভালুকায় ভরাডোবা হাইওয়ে পুলিশের বিরুদ্ধে অসহায় দরিদ্র শামীম নামে এক রোজাদার রিকশাওয়ালার কাছ থেকে ৭০০ টাকা চাঁদা আদায়ের অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভালুকা বাসস্ট্যান্ড ফুটওভার ব্রিজের পাশে ইউটার্নে।

জানা যায়, অটোরিকশার চালক শামীম অনেক কাকুতি-মিনতি করে হাইওয়ে পুলিশকে বলে স্যার আমি সারাদিন রোজা থেকে কাজ করতে পারি না। তাই ইফতারের পর থেকে ৬শ’ টাকা পেয়েছি। টাকা দিয়ে চাল ও ঢাল কিনব, কিন্তু কোনো কথাই তারা শুনল না।