প্রচ্ছদ দৈনিক খবর

দুবাই ঘুরতে গিয়ে বিতর্কিত পরীমণি

3
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

পরীমণি। বর্তমান সময়ে চলচ্চিত্র জগতের অন্যতম তারকা। তার সুশ্রী রূপের মায়ায় বাঁ’ধা পড়েছেন অগণিত ভক্ত। তবে অ’ভিনয় জগতের শুরুটা তার সহ’জ ছিল না।

অনেক চড়াই-উতরাই পার করেই আজ তিনি সবার প্রিয় পরিমণি। তবে সাম্প্রতিক সময়ে দুবাইয়ে ঘুরে বেড়াচ্ছেন পরীমণি, এটা সবারই জানা।কেননা, পরীমণির পেজ জুড়ে শুধুই দুবাই ভ্রমণের ছবি ও ভিডিওতে ঠাসা।

তবে করো’নার এই সংকট’কালীন দেশের দেশের বাইরে ঘোরা নিয়ে বিতর্কিত হয়েছেন পরি। তার ছবিতে নানা জনে নানা মত দিয়েছেন। কেউ কেউ বলেছেন, নিজের মত করে ঘুরবেন সেটা বুঝলাম, তবে আমাদের দেশে করো’নার যে পরিস্থিতি তাতে এরকম ছবি শো করা থেকে বিরত থাকা উচিত।

এরকম মন্তব্যের পরেও থেমে নেই পরী। নানা রকমের আনন্দঘন ছবি ও ভিডিওতে রঙিন তার সোশ্যল মিডিয়ার দেয়াল। সম্প্রতি বাংলাদেশের একমাত্র অ’ভিনেত্রী হিসেবে পরীমনি যু’ক্তরাষ্ট্রের প্রভাবশালী বিজনেস ম্যাগাজিন ফোর্বস-এ জায়গা করে নিয়েছেন। ‘স্বপ্নজাল’-সিনেমায় নাম কুড়ানো এই অ’ভিনেত্রী ‘এশিয়ার ১০০ ডিজিটাল তারকা’র তালিকায়ও জায়গা করে নিয়েছেন।

অন্যদিকে, দুবাই ভ্রমণ স’ম্পর্কে গণমাধ্যমকে তিনি জানিয়েছিলেন, গত বছর করো’নার কারণে দীর্ঘদিন ঘরবন্দী ছিলাম, মূলত জীবন অনেকটা থমকে ছিল। করো’না পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে কাজও করেছি। আপাতত দেশে কোনও শুটিং করছি না। অবসরের এই ফাঁকে দুবাই ঘুরতে এলাম। এখানে করো’না পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। খুব শিগগিরই দেশে ফিরবো।

পরী তার একার নীতিতে হাঁটছেন। কাজ করছেন, ঘুরছেন, জীবনটাকে উপভোগ করছেন। তার সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুঁ মা’রলে এমনটাই বোঝা যায়।