
হেফাজতে ইস’লামের বিলুপ্ত কমিটির সাবেক যুগ্ম মহাসচিব মা’ওলানা মামুনুল হক নারায়ণগঞ্জ জে’লা পু’লিশের হেফাজতে তিন মা’মলায় নয় দিনের রি’মান্ডে রয়েছেন। প্রথম দফায় তাকে সোনারগাঁ থা’নায় কথিত দ্বিতীয় স্ত্রী’ ঝর্না বেগমের দায়ের করা ধ’র্ষণ মা’মলায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে তিনি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের পু’লিশ সুপার মো. জায়েদুল আলম।
পু’লিশ সুপার বলেন, ‘মামুনুল হকের দেওয়া তথ্য পু’লিশ যাচাই-বাছাই করছে। গ্রে’ফতারের পর তিনি ঢাকা মেট্রোপলিটন পু’লিশের কাছে বিয়ে সংক্রান্ত যেমন তথ্য দিয়েছিলেন, আমাদের কাছেও তেমন তথ্য দিয়েছেন। মামুনুল হক স্বীকার করেছেন তিনি তিনটি বিয়ে করেছেন। তবে দ্বিতীয় ও তৃতীয় বিয়ে কোনও কাজি পড়াননি। এই দুই বিয়েতে কোনও কাবিননামা ও দেনমোহর ছিল না।’
তিনি আরও বলেন, ‘রি’মান্ড শেষে প্রেস বিফ্রিং করে যাবতীয় তথ্যাদি গণমাধ্যমকে জানানো হবে। মামুনুল হক পু’লিশের কাছে অনেক তথ্য দিলেও তিনি এখন পর্যন্ত আ’দালতে ১৬৪ ধারায় জবানব’ন্দি প্রদান করতে রাজি হয়নি।’






