প্রচ্ছদ দৈনিক খবর

ঈদের দুই ডজন নাটকে ছোটপর্দার প্রিয়মুখ কেয়া পায়েল

8
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

ছোটপর্দার প্রিয়মুখ কেয়া পায়েল। বিভিন্ন সময় নিজের চরিত্রকে ভেঙে দিয়েছেন বিভিন্ন রূপ। আর এ কারণে খুব অল্প সময়েই দর্শকের মনে জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী। উৎসব-পার্বণ আর বিশেষ দিবসে নাটক বাঙালির প্রাত্যহিক জীবনের অনুষঙ্গ। আর এসব নাটকের অন্যতম পায়েল। মিষ্টি প্রেম-কমেডি নাটকের গল্পে সবার পছন্দ ছোটপর্দার এই নায়িকা।

ঈদ, পূজা ও ভালোবাসা দিবসের নাটকগুলোতে দেখা যায় পায়েলকে। এবারও দর্শকদের আনন্দ দিতে প্রস্তুত এ সুদর্শনী। ঈদুল ফিতর প্রায় দুই ডজনের কাছাকাছি নাটকে দেখা যাবে তাকে।