
দিনাজপুর হাকিমপুর উপজে’লা বোয়ালদাড় ইউনিয়ন, বোয়ালদাড় গ্রামের হতদরিদ্র ৭৯ বছরের বৃদ্ধ রিকশাচালকের কপালে জোটেনি বয়স্ক ভাতার কার্ড। শাহ’জাহান আলী শেখ বয়সের ভা’রে ন্যুব্জ, চোখেও তেমন দেখেন না, কানে ‘
শোনেন কম। হাকিমপুর উপজে’লা বোয়ালদাড় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মৃ’ত ইয়াছিন আলী ছে’লে তিনি।
সমাজসেবা অফিসের তথ্য অনুযায়ী, বয়স্ক ভাতা পেতে পুরুষের জন্য ৬৫ বছর ও নারীদের জন্য ৬২ বছর হওয়ার প্রয়োজন। সে হিসেবে শাহ’জাহান আলী শেখের আরো ১৪ বছর আগে বয়স্ক ভাতার পাওয়ার কথা।
এলাকার রাসেল আহম্মেদ বলেন, অভাবের তাড়নায় বৃদ্ধ বয়সে শাহ’জাহান আলী শেখ হিলি স্থলবন্দরে রিকশা চালিয়ে কোনোমতে জীবিকা নির্বাহ করছেন। তার এই দুরবস্থা এতদিনেও কোনো জনপ্রতিনিধির নজরে আসেনি।
আনোয়ার হোসেন বলেন, শাহ’জাহান আলী শেখের যে বয়সে ঘরে বসে থাকার কথা সে বয়সে পেটের দায়ে রিকশা চালাতে হচ্ছে। তিনি খুব ক’ষ্টের মাঝে দিন যাপন করেন।
শাহ’জাহান আলী শেখ বলেন বলেন, ছে’লে-মে’য়ে কোনো খোঁজ খবর রাখে না। ৭৯ বছর বয়সে আজ ও জোটেনি বয়স্ক ভাতার কার্ড।
হাকিমপুর উপজে’লা চেয়ারম্যানের কাছে বৃদ্ধ শাহ’জাহান আলী শেখ আবেদন জানিয়ে তিনি বলেছেন,বাকি জীবনে কি একটি ভাতার কার্ড আমি পাব না?
বোয়ালদাড় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার রনি বলেন, শাহ’জাহান আলী গরিব। বয়স্ক কার্ড কম থাকার কারণে তাকে দিতে পারি নাই।
বোয়ালদাড় ইউপি চেয়ারম্যান মেফতাহুল জান্নাত মুঠোফোনে বলেন, শাহ’জাহান আলী শেখের বিষয়ে জানতাম না। দ্রুত তার নাম বয়স্ক ভাতার আওতায় আনা হবে। সূত্রঃ কালের কন্ঠ






