
করো’নাভাই’রাসে দেশে গত ২৪ ঘণ্টায় মা’রা গেছেন আরও ৪৫ জন। এ নিয়ে মোট মৃ’তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৮৭৮ জনে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করো’না শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ২৮৫ জনের দেহে। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করো’না আ’ক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৭২ হাজার ১২৭ জনে।
করো’নাভাই’রাস নিয়ে শনিবার (৮ মে) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে এ তথ্য জানানো হয়েছে।
কোনো দেশে সংক্রমণ নিয়ন্ত্রণে আছে কি না, তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার ঠিক করা কিছু নির্দেশক থেকে বোঝা যায়। তার একটি হলো রোগী শনাক্তের হার। টানা দুই সপ্তাহের বেশি রোগী শনাক্তের হার ৫ শতাংশের নিচে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে ধ’রা যায়। এ বছর ফেব্রুয়ারির শুরু থেকে শেষ পর্যন্ত শনাক্তের হার ৩ শতাংশের নিচে ছিল। দুই মাস পর গত ১০ মা’র্চ দৈনিক শনাক্ত আবার হাজার ছাড়ায়। এরপর দৈনিক শনাক্ত বাড়ছেই।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দেশে করো’না সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের পরিস্থিতি খা’রাপের দিকে যাচ্ছে। সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ২৯ মা’র্চ বেশ কিছু বিধিনিষেধসহ ১৮ দফা নির্দেশনা জারি করেছে সরকার। এর মধ্যে ঘরের বাইরে গেলে মাস্কের ব্যবহার অন্যতম। কিন্তু সংক্রমণ আশ’ঙ্কাজনকভাবে বাড়তে থাকলেও জনগণের মধ্যে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে এখনো উদাসীনতা দেখা যাচ্ছে। জনস্বাস্থ্যবিদেরা বলছেন, সংক্রমণ নিয়ন্ত্রণ করতে হলে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই।






