প্রচ্ছদ দৈনিক খবর

হেফাজতের নতুন কমিটি প্রত্যাখ্যান করে যা বললেন শফীপুত্র ইউসুফ মাদানী

6
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

কওমি মাদরাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের নতুন কমিটি প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা আমির আল্লামা আহমদ শফীর বড় ছেলে মাওলানা ইউসুফ মাদানী।

আজ সোমবার (৭ জুন) হেফাজতের নতুন কমিটি ঘোষণার পরই হাতে লেখা এক চিঠিতে তিনি এ ঘোষণা দেন। ঘোষিত কমিটিতে সহকারী মহাসচিবের শফীপুত্র মাওলানা ইউসুফ মাদানীকে পদ দেওয়া হয়েছিল।

চিঠিতে ইউসুফ মাদানী লেখেন, আমি মাওলানা ইউসুফ মাদানী আজ ৭/৬/২১ ঘোষিত তথাকথিত হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটিতে আমার নাম দেখে আমি মর্মাহত।

যারা আমার পিতাকে কষ্ট দিয়ে দুনিয়া থেকে বিদায় দিয়েছেন তাদের সঙ্গে আমি কখনো এক হতে পারিনা। আজকের ঘোষিত তথাকথিত হেফাজতের কমিটি ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।