প্রচ্ছদ দৈনিক খবর

হিরো আলমের সিনেমায় মুনমুন

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

হিরো আলমের সিনেমায় এবার যুক্ত হলেন অভিনেত্রী মুনমুন। ‘বউ-জামাই’ সিনেমায় একসঙ্গে অভিনয় করছেন তারা। বিষয়টি নিশ্চিত করেছেন হিরো আলম নিজেই।শনিবার (২০ নভেম্বর) হিরো আলম জানান, অবশেষে আমরা ‘বউ-জামাই’ সিনেমার কাজ শুরু করলাম। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের মাঝে ভালো কিছু যেন উপহার দিতে পারি

আমরা।অভিনেত্রী মুনমুনের সিনেমাটিতে যুক্ত হওয়ার বিষয়ে হিরো আলম বলেন, এবারই প্রথমবারের মতো মুনমুন আপার সঙ্গে কাজ করছি। আশা করছি ভালো কিছু দিতে পারব।আজ থেকে রাজধানী ঢাকার অদূর সাভারে ডিপজলের শুটিং হাউজে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। সিনেমাটি পরিচালনা করছেন বাবুল রেজা। আর এতে হিরো আলম-মুনমুন ছাড়াও নুসরাতকে দেখতে পাবেন দর্শকরা।

আরও পড়ুন=পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নিজেদের ঘরের মাঠেই টানা দুই ম্যাচে হারল বাংলাদেশ। দুই দিনে দুই টি-টোয়েন্টিতে হেরে সিরিজ খোয়াল মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দলটি। এদিকে বিশ্বকাপ থেকে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ। হারের সঙ্গে বাংলাদেশের সঙ্গী ক্যাচ মিস। চলমান সিরিজের দ্বিতীয় ম্যাচেও যেন চলছে তারই মহড়া। একের পর এক ক্যাচ ছেড়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা।

এর মধ্যে অনেকগুলোকে বলা যায় ‘লোপ্পা’ অর্থাৎ খুবই সহজ ক্যাচ। কিন্তু বারবার কেন হাত ফসকে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেটারদের? বুঝতে পারছেন না টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি বলছেন, অনুশীলনে ক্যাচ ধরায় অনেক পরিশ্রম করছেন ক্রিকেটাররা।ম্যাচশেষে মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ‘আমিও আসলে জানি না। অনুশীলনের সময় ছেলেরা অনেক পরিশ্রম করছে। নিয়মিত ক্যাচ অনুশীলন করছে। অনুশীলনে সবকিছু ঠিকঠাক করছে। দুর্ভাগ্যজনকভাবে খেলায় আমরা সুযোগ হাতছাড়া করছি।’

ম্যাচ হারের কারণ জানিয়ে তিনি বলেন, ‘আমরা আজ ভালো শুরু করেছিলাম। আফিফ ও শান্ত ভালো ব্যাট করেছে। আমি ও শান্ত জুটি গড়ার চেষ্টা করছিলাম। শেষ কিছু ওভার কাজে লাগাতে পারিনি। ১৫-১৬তম ওভার পর্যন্ত একজন সেট ব্যাটার প্রয়োজন। তাহলে আমরা শেষ কিছু ওভারে চেষ্টা চালাতে পারি। কিন্তু আজ এটা করতে পারিনি।
রিয়াদ আরও বলেন, ‘গত ৫-৬ মাস ধরে বোলিং ইউনিট দুর্দান্ত- হোক স্পিন বা পেস বিভাগ। নিয়মিত ভালো করছে। আবারও বলতে হচ্ছে- দলকে সাফল্য এনে দিতে হলে ব্যাটিং ইউনিটকেই জ্বলে উঠতে হবে।’