প্রচ্ছদ দৈনিক খবর

স্বামীর সঙ্গে থাকার আকুতি মাহির, স্ট্যাটাস ঘিরে ‘রহস্য’

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

পাঁচ বছরের মাথায় দাম্পত্য জীবনের ইতি টানলেন ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি এবং ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপু। বিচ্ছেদের পর নায়িকা জানিয়েছিলেন, দুই বছরে আগেই তাদের বিচ্ছেদ হয়।

কিন্তু অপুর মন্তব্য ছিল, ডিভোর্স এখনো হয়নি, আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। এদিকে ডিভোর্সের বিষয়টি জানাজানির পরে গতকাল (১ জুন) রাতে মাহি তার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। যেখন থেকে ধারনা করা হচ্ছে স্বামী মাহমুদ পারভেজ অপুর সঙ্গে থাকার প্রবল যে আকুতি সেটিই বুঝা গিয়েছে।

তিনি লিখেছেন, মুখে মুখে না হয় ১২ লক্ষবার ছেড়ে যাব বলেছিলাম, কিন্তু যেই খোদাকে তুমি বিশ্বাস করো, তার কাছে সিজদায় শেষ দিন পর্যন্ত একসাথে থাকার জন্য কত কোটি বার মাথা ঠুকেছিলাম সেটা বুঝতে কেনো পারলেনা?

উল্লেখ্য, এই স্ট্যাটাসের সঙ্গে ম্যাজেন্টা কালারের শাড়ি পরা একটি ছবিও পোস্ট করেছেন মাহি। ছবি দেখে মনে হয় যেন চোখ বন্ধ করে সেসব দিনের কথাই মনে করছেন অভিনেত্রী। ২০১৬ সালের ২৫ মে সিলেটের ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপুর সঙ্গে মাহির বিয়ে হয়।