
শ্রীলঙ্কা সিরিজ শেষ হলেও ব্যস্ততা কমেনি বাংলাদেশ ক্রিকে’টে। আজ (রোববার) ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের টাইটেল স্পন্সরের নাম ঘোষণা হয়। সেখানে ছিল সংবাদকর্মীদের ভিড়। একাডেমি মাঠে চলছিল ডিপিএলের কয়েকটি দলের অনুশীলন।
সে সময় নিজ স্ত্রী’ জান্নাতুল কিফায়াত মন্ডি ও ছে’লে মো হা’ম্ম’দ শাহরোজ রহিম মায়ানকে নিয়ে হাজির হন মুশফিকুর রহিম। যেখানে দেখা গেল অভূ’তপূর্ব এক দৃশ্য! মুশফিক এদিন পরিবার নিয়ে ঘুরতে এসেছিলেন। অনুশীলনের পোশাক না পরে সাধারণ পোশাকেই এসেছিলেন তিনি। দুপুর একটার দিকে শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে স্ত্রী’ ও সন্তানকে নিয়ে ব্যাট-বলের ল’ড়াইয়ে নামেন তিনি। মূলত দীর্ঘক্ষণ ধরে ছে’লে মায়ানকে বল করেন মুশফিক।
বাঁহাতি মায়ান গড়িয়ে আসা বলে নিজের মতো করে শটস খেলেন। যেখানে ফিল্ডিংয়ের ভূমিকায় মন্ডি। দারুণ দৃশ্যপট-যেখানে স্ত্রী’কে ফিল্ডার বানিয়ে ছে’লেকে বল করলেন মুশফিক! বেশ কিছুক্ষণ অনুশীলন শেষে বেলা দেড়টার দিকে বের হয়ে যান তারা। বাবার স’ঙ্গে অনুশীলন করতে নেমে মায়ানের যেন বাঁধভা’ঙ্গা উচ্ছ্বাস। দীর্ঘদিন পর বাবাকে কাছে পেয়েছে ছোট মায়ান। আগামীকাল থেকে শুরু হচ্ছে ডিপিএপের ল’ড়াই, আবার অনেকদিন বাবা মুশফিককে পাবে না মায়ান।
২০১৪ সালের ২৫ সেপ্টেম্বর জান্নাতুল কিফায়াতকে বিয়ে করেন মুশফিক। এরপর ২০১৮ সালের ফেব্রুয়ারিতে তাদের ঘরে আসে পুত্র সন্তান মায়ান। চলমান করো’নাভাই’রাস সাধারণ জীবনযাপন কঠিন এক চ্যালেঞ্জের মুখে দাঁড় করেছে। এই চ্যালেঞ্জে বেশি ভুগছেন খেলোয়াড়রা। জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থাকতে গিয়ে দীর্ঘদিন পরিবারের বাইরে কা’টাতে হচ্ছে তাদের। শ্রীলঙ্কা সিরিজ শেষের পর দুদিন ছুটি পেয়েছিলেন মুশফিক।সোমবার, ৩১ মে থেকে শুরু ডিপিএল। প্রথম দিনেই খেলা আছে মুশফিকের দল আবাহনীর। ফলে আবার সুরক্ষা বলয়ে ঢুকতে পরিবার ছেড়ে থাকতে হবে মুশফিকদের।






