
ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের গাছ কে’টে সেখানে উন্নয়ন প্রকল্পের নামে তৈরি হচ্ছে হোটেল। এ ঘটনার প্রতিবাদে প্রা’ণ ও প্রকৃতি রক্ষায় কবি অনিন্দ্য অমাত বেছে নিলেন অ’ভিনব এক প্রতিবাদ। উদ্যানের ভেতরে একটি গাছের মগডালে উঠে প্রতিবাদী কবিতা আবৃত্তি করেছেন তিনি।
শুক্রবার (০৭ মে) বিকেল সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত ঘণ্টাব্যাপী এ প্রতিবাদী কবিতা পাঠ করেন তিনি। এ আয়োজনটি ফেসবুক লাইভে যু’ক্ত করেছেন।
অনুষ্ঠান শুরু হওয়ার পর পরই দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে শতশত মানুষ অনুষ্ঠানটি শেয়ার করেছেন। কমেন্টসের মাধ্যমে অসংখ্য মানুষ এই প্রতিবাদের সঙ্গে সংহতি জ্ঞাপন করেছেন। কবিতার ফাঁকে ফাঁকে কবিতা এই আ’ন্দোলনে সবার সামিল হওয়ার আহবান ব্যক্ত করেছেন অনিন্দ্য। পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন অসঙ্গতিকে তুলে ধরে মানুষকে সচেতন হওয়ার কথা বলেছেন। তবে এই প্রতিবাদী আয়োজনের সবচেয়ে মূল আকর্ষণ ছিল গাছের মগডালে উঠে কবিতা পাঠ।
এ প্রসঙ্গে কবি অনিন্দ্য অমাত সময় নিউজকে বলেন, ‘গাছ আমাদের অক্সিজেন দেয়। প্রকৃতির জীববৈচিত্র্য রক্ষায় গাছ-ই সবচেয়ে বড় ভূমিকা পালন করে। সেই গাছকেই আম’রা নৃ’শংসভাবে হ’ত্যা করে ফেলছি। এই গাছের ডালে বসে আমি মানুষকে এই বার্তা দিতে চাই- প্রাকৃতিক দু’র্যোগ থেকে এই গাছ-ই আমাদের অন্যতম রক্ষক, তাই কবিতা পাঠের জন্য আমি গাছের ডালকেই মঞ্চ হিসেবে বেছে নিয়েছি।’
কবি অনিন্দ্য অমাত বিভিন্ন সময়ে সমসাময়িক বিষয় নিয়ে কবিতা লিখে এবং সেটা আবৃত্তি করে সামাজিক মাধ্যমে ভাই’রাল হয়েছেন। গত বছর গার্মেন্টস শ্রমিকদের হেঁটে হেঁটে ঢাকায় আসা এবং আবার ফেরত পাঠানো নিয়ে ‘বাঙ্গিফাটা কপাল’ কবিতা ব্যাপক ভাই’রাল হয়। আবার এ বছর ‘একটি করো’না মুক্ত কবিতা’ নামের কবিতাটিও ভাই’রাল হয়েছে। সময়ের প্রতিচ্ছবি হিসেবে কবি অনিন্দ্য অমাত সর্বদা জীবন বাস্তবতাকে বরাবরই তাঁর কবিতায় তুলে ধরেন।






