
আগামী সোমবার (০৭ জুন) থেকে দেশের দক্ষিণাংশে বৃষ্টির পরিমাণ বাড়তে থাকবে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও আকাশে দক্ষিণ-পশ্চিম অংশে মৌসুমি বায়ু অব’স্থান করছে। আগামী সোমবার এই বায়ু দেশের আকাশে প্রবেশ করবে, যে কারণে বাড়বে বৃষ্টি।
শনিবার (০৫ জুন) আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বর্তমানে মিয়ানমা’রের ইয়াঙ্গুন উপকূলে অব’স্থান করছে। আগামী দু-তিন দিনের মধ্যে তা বাংলাদেশের টেকনাফ উপকূলে আসতে পারে। ৭ জুনের পর থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে থাকবে দেশের দক্ষিণাংশে।
তিনি বলেন, বৃষ্টি প্রথম বাড়বে দক্ষিণাংশে বরিশাল, খুলনা এবং চট্টগ্রামে। পাশাপাশি একই সময়ে বাড়বে ময়মনসিংহ ও সিলেটেও। এরপর সেই বায়ু দেশের মাঝামাঝি চলে আসতে পারে, যা ধীরে ধীরে দেশের উত্তর দিক দিয়ে ভারতে প্রবেশ করবে।
আরও পড়ুন: রাজধানীতে ব’জ্রপাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শি’শুসহ নি’হত ৩
শাহীনুল ইসলাম বলেন, টেকনাফে এলে এক সপ্তাহের মধ্যে পুরো দেশ ছেয়ে যাবে করবে। ধীরে ধীরে দক্ষিণ-পশ্চিম এ মৌসুমি বায়ু বাংলাদেশ পার হয়ে ভারতের মাঝামাঝি একটা স্থানে গিয়ে আ’টকে থাকে এবং তিন থেকে চার মাস অব’স্থান করে সরে যায়। তত দিন পর্যন্ত বাংলাদেশ-ভারত অঞ্চলে বৃষ্টিপাত বেশি হয়। যদিও পুরোপুরি বর্ষার বৃষ্টি শুরু হতে মাসের মাঝামাঝি লে’গে যাবে।
রোববার (০৬ জুন) সকাল ছয়টা পর্যন্ত আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থা’য়ীভাবে দ’মকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধ’রনের বৃষ্টি অথবা ব’জ্রসহ বৃষ্টি হতে পারে। সেই স’ঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধ’রনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।






