প্রচ্ছদ বিনোদন

সেরার দৌড়ে দর্শকদের বিচারে এ সপ্তাহের সেরা হল কোন ধারাবাহিক, দেখে নিন টিআরপি তালিকা

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

বাংলা ধারাবাহিক সকল দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। সারাদিন কাজকর্ম শেষ করার পর বাড়ির মা-কাকিমার সকলেই টেলিভিশনের সামনে বসে পড়েন সিরিয়াল দেখার জন্য। চায়ের কাপে চুমুক দিতে দিতে সিরিয়াল দেখার মজাই আলাদা। তার সাথে জমে যায় সকলের গল্প। বাংলা ধারাবাহিকের সাথে বাঙালি দর্শক ওতপ্রোত ভাবে জড়িয়ে গেছে। একদিন মিস করে গেলেই মনে হয় কি যেন মিস করে গেছে।

ষ্টার জলসার একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হল মোহর। একটা সময় টেলিভিশনের শীর্ষে এই ছিল নেই ধারাবাহিকের টিআরপি। গত সোমবার অর্থাৎ ৫ই এপ্রিল থেকে দুপুর ২টো থেকে মোহর সম্প্রচারিত হচ্ছে। টিআরপি ঠিকঠাক না থাকায় এই ধারাবাহিক রাত ৮ টার পরিবর্তে দুপুর ২ টোয় দেখানো হচ্ছে। তবে এবারে আমূল পরিবর্তন আসলো ধারাবাহিকের টিআরপিতে। জী বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’ জায়গা করে নিয়েছে টিআরপির শীর্ষে। শুধু তাই নয়, ‘কৃষ্ণকলি’কে হারিয়ে পয়লা নম্বরে উঠে এসেছে রাত ৮টার এই স্লট লিডার মিঠাই।

প্রতি সপ্তাহের মত এই সপ্তাহেও টিআরপির তালিকায় সেরা ধারাবাহিক গুলির নাম প্রকাশ হয়েছে। তবে দেখে নিন এক ঝলকে টিআরপি রেটিংয়ে কে কোন স্থানে রয়েছে:

মিঠাই- ১০.৮
অপরাজিতা অপু- ৮.৩
কৃষ্ণকলি-৮.৩
খড়কুটো- ৭.৯
করুণময়ী রাণী রাসমণি- ৭.৮
যমুনা ঢাকি- ৭.৭
মহাপীঠ তারাপীঠ- ৭.৫
গঙ্গারাম- ৭.১
শ্রীময়ী- ৬.৮
দেশের মাটি- ৬.২
খেলাঘর- ৬.২
গ্রামের রানি বীণাপণি- ৫.৫

তবে টিআরপির তালিকায় এই সপ্তাহে আরো এক চমক আছে। বেশ কয়েক সপ্তাহ ধরে খড়কুটো পিছিয়ে গিয়েছিল। গত সপ্তাহে পঞ্চম স্থানে জায়গা পেয়েছিল। এই সপ্তাহে রানী রাসমণি, যমুনা ঢাকী কে পেছনে ফেলে তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে স্টার জলসার সকলের প্রিয় ধারাবাহিক ‘খড়কুটো’ ধারাবাহিকের গুণগুণ আর সৌজন্য। পাশাপাশি ষ্টার জলসায় রিয়ালিটি শো ‘ডান্স ডান্স জুনিয়র’ ও জী বাংলায় ‘ডান্স বাংলা ডান্স’ রিয়ালিটি শো-এর দিক থেকে নিজেদের জায়গা ধরে রেখেছে।