
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৯ সালে স্থগিত হওয়া পরীক্ষাগুলো আগামী ২০ জুন থেকে শুরু হবে। এ ছাড়া ২০২০ সালের আ’ট’কে থাকা পরীক্ষাগুলো আগামী ৪ জুলাই থেকে শুরু হবে। সকল পরীক্ষা সশরীরে উপস্থিত থেকে দিতে হবে।
বৃহস্পতিবার অনুষদ ডিন, বিভাগের সভাপতি ও ইন্সটিটিউট পরিচালকের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক একরামুল হামিদ বিষয়টি নিশ্চিত করেন।
এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ২০১৯ সালে যেসব বিভাগে পরীক্ষা শুরু হয়েছিল কিন্তু করো’নার জন্য স্থগিত হয়ে গেছে সেসব বিভাগে ২০ জুন থেকে পরীক্ষা শুরু হবে। এছাড়া ২০২০ সালের আ’ট’কে থাকা পরীক্ষা আগামী ৪ জুলাই থেকে শুরু হবে।
তিনি আরো বলেন, বিভাগের একাডেমিক কমিটি নির্ধারিত তারিখকে সামনে রেখে নিজেদের সুবিধা মতো রুটিন তৈরি করে পরীক্ষা নেবে। সিলেবাস সংক্ষিপ্ত করার প্রয়োজন হলে, সংশ্লিষ্ট বিভাগের একাডেমিক কমিটিও সিদ্ধান্ত নিতে পারবে।
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার নিয়ম ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, সভায় সিদ্ধান্ত হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়মে পরীক্ষা হবে। যেহেতু প্রচলিত নিয়মে সশরীরে পরীক্ষা নেয়ার কথা রয়েছে সুতরাং পরীক্ষা সশরীরেই হবে। তবে প্রত্যেক শিক্ষার্থী যেন পরীক্ষায় অংশগ্রহণ করে এজন্য প্রতিটি বিভাগকে ওয়েবসাইটে বি’জ্ঞপ্তি দিয়ে ছাত্রদের আগে থেকে অবহিত করতে হবে।






