প্রচ্ছদ দৈনিক খবর

সংগীতশিল্পী বৃহান আর নেই

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

প্রচ্ছদ ডিজাইনার ও সংগীতশিল্পী বোরহান আহমেদ বৃহান আর নেই। রোববার (১৩ জুন) সকাল সাড়ে ৭টার দিকে নগরীর আদাবরের নিজ বাসায় শেষ নিঃশ্বা’স ত‌্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃ’ত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর।

বৃহানের মৃ’ত্যুর খবর জানিয়ে তার ছোট বোন নীলা বলেন, দুই দিন আগে ভাইয়াকে হাসপাতাল থেকে এমআরআই করে বাসায় নিয়ে এসেছিলাম। আজ সকালে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়ার কথা ছিল। সকালে খাওয়ানোর জন্য ঘুম থেকে উঠে দেখি জো’রে জো’রে নিঃশ্বা’স নিচ্ছেন। তারপর সোজা করে বসানোর পর দেখি অক্সিজেন লেভেল ৪৭। তারপর দ্রুত হাসপাতা’লে নিয়ে যাই, ডাক্তার দেখে বললেন, বাসায়ই মা’রা গেছেন।

রোববার (১৩ জুন) বাদ জোহর বোরহান আহমেদ বৃহানের ম’রদেহ গ্রামের বাড়ি খুলনায় নিয়ে যাওয়ার কথা রয়েছে। গত বছরের মা’র্চের দিকে ব্রেন ক্যান্সারে আ’ক্রান্ত হন বোরহান আহমেদ বৃহান। তার দুইবার অ’স্ত্রোপচার করা হয়। কিন্তু শেষ রক্ষা হলো না!

গানের অ্যালবামের প্রচ্ছদশিল্পী হিসেবে পরিচিতি পেলেও বোরহান আহমেদ বৃহান ছোটবেলা থেকে গায়ক হওয়ার স্বপ্ন দেখতেন। ২০১০ সালে বিশ্ব ভালোবাসা দিবসে ফাহিম মিউজিকের ব্যানারে বাজারে আসে তার প্রথম একক ‘ফেসবুক প্রে’ম’। পরের বছর সংগীতা থেকে প্রকাশিত হয় দ্বিতীয় একক ‘ডু ইউ লাভ অর হেট’। বৃহানের সর্বশেষ একক ‘অ্যাবসোলিউট ভাবনা’।