প্রচ্ছদ দৈনিক খবর

সংক্রমণ ৫ শতাংশের নিচে নামলে খুলবে শিক্ষাপ্রতিষ্ঠান

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

মহামা’রি করো’নাভাই’রাসের সংক্রমণ হার ৫ শতাংশের নিচে নামলে আগামী ১৩ জুন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শনিবার জাতীয় প্রেসক্লাবে সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরুর স্ম’রণসভায় এ কথা বলেন তিনি। নাগরিক সমাজ ও জনতার প্রত্যাশার উদ্যোগে এই স্ম’রণসভা’র আয়োজন করা হয়।

শিক্ষামন্ত্রী বলেন, আগামী ১৩ জুন শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার পরিকল্পনা রয়েছে। এক্ষেত্রে আমাদের প্রস্তুতিও আছে। তবে পরিবেশ অনুকূলে না এলে কোনো ঝুঁ’কি নেয়া হবে না।

তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে সারাদেশে শিক্ষার্থীরা বিভিন্ন আ’ন্দোলন করছে। আম’রা সে বিষয়ে অবগত আছি। তবে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার চেয়ে বন্ধের দাবিতে বিভিন্ন এসএমএস আসে। পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক হলে অবশ্যই শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে।

শিক্ষামন্ত্রী দীপু মনি শিক্ষাপ্রতিষ্ঠান খোলা প্রসঙ্গে আরো বলেন, অনেক জায়গা থেকেই আ’ন্দোলনের চাপ আছে। কিন্তু বৃহত্তর কোনো ছাত্রসমাজ বা অ’ভিভাবকদের পক্ষ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার চাপ নেই।প্রধান আলোচকের বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, আমা’র কাছে প্রতিদিন শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে বার্তা আসে, সেখানে শিক্ষাপ্রতিষ্ঠান খুলবেন না, এমন বার্তাই বেশি আসে।

নানা জায়গা থেকে শোনা যাচ্ছে আ’ন্দোলন হচ্ছে। কিন্তু আ’ন্দোলনের জন্য আম’রা জনগণকে স্বাস্থ্যঝুঁ’কিতে ফেলতে পারি না। সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেই ক্যাম্পাস খোলা হবে। কোনো অবস্থাতেই আম’রা জনগণের স্বাস্থ্যঝুঁ’কিতে অবহেলা করব না।

এর আগে গত বুধবার শিক্ষামন্ত্রী এক সংবাদ সম্মেলনে বলেন, প্রাথমিক এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে। তবে টিকা না দিয়ে আবাসিক হল যু’ক্ত কোনো বিশ্ববিদ্যালয় খোলা যাচ্ছে না।

শিক্ষামন্ত্রীর এ ঘোষণার পর বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ’মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নেয়ার নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়।এদিকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে শিক্ষার্থীরা গত কয়েকদিন ধরে আ’ন্দোলন করে আসছে।