প্রচ্ছদ দৈনিক খবর

শুটিং করতে গিয়ে ভক্তদের মধুর বিড়ম্বনায় পলাশ

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

‌‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিক নাট’কে ‘কাবিলা’ চরিত্র দিয়ে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন অ’ভিনেতা জিয়াউল হক পলা’শ। পরিচালক থেকে অ’ভিনেতা বনে যাওয়া এ তারকা ঈদ উপলক্ষে আবারও ক্যামেরার পেছনে কাজ করছেন। নির্মাণ করছেন একটি নাট’ক। এর নাম ‘একটুখানি’। এতে অ’ভিনয় করেছেন জনপ্রিয় দুই তারকা তাহসান খান ও তানজিন তিশা।

জনপ্রিয় এ অ’ভিনেতা জানালেন, নাট’কটি বানাতে গিয়ে তাকে পড়তে হয়েছে মধুর বিড়ম্বনায়!

এপ্রিলে লকডাউনের ঠিক আগে শুটিং শেষ করেছেন পলা’শ। সেই শুটিংয়ের গল্প জানাতে গিয়ে পলা’শ বলেন, ‘শুটিং সেটে অনেক মধুর বিড়ম্বনায় পড়তে হয়েছে। আউটডোরে শুটিং করতে গিয়ে প্রচুর মানুষের ভিড় সামলাতে হয়েছে। শুটিং করছি হুট করে একজন দৌড়ে ধরে বলে, আপনাকে জে’লে নিয়ে গেছে এটা কোনোভাবেই মানবো না ভাই! আমি সেখানে তাকে কোনোভাবেই বুঝাতে পারছিলাম না ওটা ব্যাচেলর পয়েন্ট নাট’ক ছিল। বাস্তবে আমি ঠিক আছি।’

আবার শট নিচ্ছিলাম, একটু পরপর আরও কয়েকজন এসে ‘ব্যাচেলর পয়েন্ট’ কেন শেষ হলো, কাবিলা কেন জে’লে গেল এসব নিয়ে কথা বলতে থাকে। মনোযোগ বিগড়ে যায় অনেক সময়। সব মিলিয়ে এই নাট’কের শুটিং করতে গিয়ে আমি মধুর বিড়ম্বনায় পড়েছি!’

‘একটুখানি’ নাট’কটি ঈদে প্রচার হবে বাংলাভিশনে৷ এরপর এ নাট’ক দেখা যাবে ইউটিউবেও। ‘একটুখানি’ নাট’কটির চিত্রনাট্য করেছেন যৌথভাবে পলা’শ ও কাজল আরেফিন অমি। রোমান্টিক ধাঁচের গল্পের এ নাট’কে তাহসান ও তানজিন তিশা ছাড়া আরও অ’ভিনয় করেছেন শরাফ আহমেদ জীবন, শিমুল শর্মা, পাভেল প্রমুখ।

প্রসঙ্গত, এটি পলা’শ পরিচালিত চতুর্থ নাট’ক। এর আগে ‘ফ্রেন্ডস উইথ বেনিফিটস’, ‘সারপ্রাইজ’, ‘ঘরে ফেরা’ নামে তিনটি নাট’ক নির্মাণ করেছেন তিনি। গেল অক্টোবরে শিল্পী জুনায়েদ ইভানের ‘নিজের জন্য’ নামে একটি মিউজিক ভিডিও পরিচালনা করেছেন পলা’শ। পাশাপাশি সাবিলা নূরকে নিয়ে ‘অ’পো’ মোবাইলের ওভিসিও নির্মাণ করেছিলেন।