
আম্পায়ারের সিদ্ধান্তে প্রায়ই নাখোশ হতে দেখা যায় ক্রিকেটারদের। তবে সাকিব আল হাসান নাখোশ হয়ে যে প্রতিক্রিয়া দেখালেন, ক্রিকেট মাঠে তা কমই দেখা যায়।
জো’রালো আবেদনে সাড়া না দেওয়ায় স্টাম্পেই লাথি মে’রে বসেছেন মোহামেডান অধিনায়ক সাকিব।নতুন খবর হচ্ছে, আজ দুপুরের পর ম্যাচ রেফারি মোরশেদুল আলমের পাঠানো শা’স্তির নোটিশ হাতে পান ওয়েস্টিন হোটেলে থাকা সাকিব।
চিঠিতে সাকিবের বি’রুদ্ধে লেভেল-৩ পর্যায়ের আচরণবিধি ভাঙার অ’ভিযোগ এনে তাঁকে ৫ লাখ টাকা জ’রিমানা ও ৩ ম্যাচের বহিষ্কারাদেশ দিয়েছেন ম্যাচ রেফারি।
সাকিব অ’প’রাধ স্বীকার করে নিয়ে চিঠিতে স্বাক্ষর করে দেওয়ায় এই শা’স্তিই বহাল থাকবে। শা’স্তির ব্যাপারে আ’পত্তি থাকলে শুনানিতে ডা’কা হতো তাঁকে।






