
প্রবল ঘূ’র্ণিঝ’ড়ে রূপ নিয়েছে বঙ্গোপসাগরে জ’ন্ম নেয়া ‘ইয়াস’। পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংল’গ্ন এলাকায় অব’স্থানরত ঘূ’র্ণিঝ’ড় ইয়াস উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও আরও ঘনীভূত হয়ে প্রবল ঘূ’র্ণিঝ’ড়ে প’রিণত হয়ে বর্তমানে একই এলাকায় অব’স্থান করছে বলে জা’নিয়েছে আবহাওয়া অফিস। এদিকে দেশের চার সমুদ্রবন্দরে দুই নম্বর দূ’রবর্তী হুঁশিয়ারি সংকেতও দেখানো হয়েছে। মঙ্গলবার (২৫ মে) ইয়াস স’ম্পর্কিত ৯ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা’নিয়েছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়া অফিস জা’নায়, প্রবল ঘূ’র্ণিঝ’ড় কে’ন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বো’চ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার, যা দ’মকা অথবা ঝ’ড়ো হাওয়া আ’কারে ১১৭ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। প্রবল ঘূ’র্ণিঝ’ড় কে’ন্দ্রের নিকট সাগর খুবই বিক্ষু’ব্ধ রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূ’রবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগর ও গ’ভীর সাগরে অব’স্থানরত সকল মাছ ধ’রার নৌকা ও ট্রলালকে পরবর্তী নি’র্দেশ না দেয়া পর্যন্ত নি’রাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। অনুকূল আবহাওয়া প’রিস্থিতির কারণে প্রবল ঘূ’র্ণিঝ’ড়টি আরও ঘনীভূত হয়ে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ২৬ মে ভোর নাগাদ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় পৌঁছতে পারে।
এটি মঙ্গলবার সকাল ৬টায় (২৫ মে) চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৫৭৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৫২০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৫১৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৪৮০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অব’স্থান করছিল বলেও জা’নানো হয়।






