প্রচ্ছদ আলোচিত সংবাদ

‘লকডাউন’ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

দেশে করো’নাভাই’রাসের সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধ আরও ১০ দিন বাড়িয়ে প্রজ্ঞাপন দিয়েছে সরকার। ফলে আগামী ১৬ জুন পর্যন্ত বাড়ল এ বিধিনিষেধ।রোববার (০৬ মে) মন্ত্রিপরিষদ বিভাগ দশ দিন বাড়িয়ে নতুন এ প্রজ্ঞাপন জারি করে। এতে পূর্বের সব বিধিনিষেধ বহাল থাকবে বলেও জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, করো’নাভাই’রাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় পূর্বের সকল বিধিনিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় সূত্রস্থ স্মা’রকসমূহের নির্দেশনার অনুবৃত্তিক্রমে নিম্নোক্ত শর্তাবলি সংযু’ক্ত করে এ বিধিনিষেধ আরোপের সময়সীমা ০৬ জুন ২০২১ তারিখ মধ্যরাত হতে ১৬ মে ২০২১ তারিখ মধ্যরাত পর্যন্ত বর্ধিত করা হলো:-

ক) সকল পর্যটনস্থল, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে।(খ) জনসমাবেশ হয় এ ধরণের সামাজিক (বিবাহোত্তর অনুষ্ঠান (ওয়ালিমা), জন্ম’দিন, পিকনিক, পার্টি ইত্যাদি), রাজনৈতিক ও ধ’র্মীয় আচার অনুষ্ঠান বন্ধ রাখতে হবে।

(গ) খাবারের দোকান ও হোটেল-রেস্তোরাঁসমূহ সকাল ৬ টা থেকে রাত ১০টা পর্যন্ত খাদ্য বিক্রয়/সরবরাহ (Takeaway/Online) করতে পারবে এবং আসন সংখ্যার অর্ধেক সেবাগ্রহীতা সেবা প্রদান করতে পারবে।

(ঘ) কোভিড-১৯ এর উচ্চঝুঁ’কি সম্পন্ন জে’লাসমূহের জে’লা প্রশাসকগণ সংশ্লিষ্ট কারিগরি কমিটির সঙ্গে আলোচনা করে স্ব-স্ব এলাকার সংক্রমণ প্রতিরোধে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবেন।

(ঙ) আন্তঃজে’লাসহ সব ধরণের গণপরিবহন আসন সংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করতে পারবে। তবে, অবশ্যই যাত্রীসহ সংশ্লিষ্ট সকলকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মানতে হবে।

প্রসঙ্গত, চলতি বছর করো’না সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গত ৫ এপ্রিল থেকে লকডাউন ঘোষণা করা হয়। ১৩ এপ্রিল পর্যন্ত ঢিলেঢালা লকডাউন হলেও সংক্রমণ আরও বেড়ে যাওয়ায় ১৪ এপ্রিল থেকে ‘কঠোর লকডাউন’ ঘোষণা করে সরকার। পরে সিটি করপোরেশন এলাকায় গণপরিবহন চলাচলের অনুমতি দেয়া হয়। তবে দূরপাল্লার বাস, লঞ্চ এবং ট্রেন চলাচল ঈদ পর্যন্ত বন্ধ ছিল। পরে ২৪ মে থেকে গণপরিবহন চলার অনুমতি দেওয়া হয়। এরপর ৩১ মে পর্যন্ত লকডাউন বাড়ানো হয় এবং পরে ৬ জুন মধ্যরাত পর্যন্ত আরও এক সপ্তাহের লকডাউন বাড়ানো হয়।