প্রচ্ছদ দৈনিক খবর

রেডিও তেহরানের কুইজ প্রতিযোগিতা সংক্রান্ত দু’টি ঘোষণা

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

রেডিও তেহরানের মাসিক অনলাইন কুইজ প্রতিযোগিতা চলতি জুন মাস থেকেই সাময়িকভাবে স্থগিত হয়ে যাচ্ছে। তবে, আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ শুরু করতে যাচ্ছে ‘বিশেষ কুইজ প্রতিযোগিতা’।  

২০২০ সালের জুন থেকে শুরু হয়ে চলতি বছরের মে পর্যন্ত ১২টি পর্বে রেডিও তেহরানের কুইজ প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এ পর্যন্ত বিজয়ী হয়েছেন ৬১ জন প্রতিযোগিতা। তবে করোনা মহামারির কারণে ডাকযোগাযোগ বন্ধ থাকায় আমরা সবার কাছে পুরস্কার ও সনদ পাঠাতে পারিনি। ২০২০ সালে বিজয়ীদের মধ্যে কেবল বাংলাদেশের প্রতিযোগীদের পুরস্কার ও সনদ পাঠানো হয়েছে। ভারত থেকে বিজয়ীদের কেউই এখন পর্যন্ত পুরস্কার-সনদ পাননি।

এছাড়া, প্রতিযোগিতায় অংশগ্রহণকারীর সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে গেছে। প্রথম পর্বে পাঁচ শতাধিক প্রতিযোগী অংশ নিলেও ১২তম পর্বে অংশ নিয়েছেন মাত্র ১৬৬ জন। আরেকটি বিষয় আমরা লক্ষ্য করেছি। আর তা হলো- বেশিরভাগ প্রতিযোগী ওয়েবসাইট ভিজিট না করে গুগল কিংবা অন্য প্রতিযোগীর সহযোগিতা নিয়ে উত্তর পাঠান; যা আমাদের প্রত্যাশার বাইরে।

এসব কারণে আমরা অনলাইন কুইজ প্রতিযোগিতা আপাতত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে এবং প্রতিযোগীদের মধ্যে আবারো আগ্রহ দেখা দিলে কুইজ প্রতিযোগিতা ফের চালু হবে- ইনশাআল্লাহ।

তবে এ মাস থেকেই আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ-এর উদ্যোগ বিশেষ কুইজ প্রতিযোগিতা চালু হতে যাচ্ছে। প্রতিযোগিতার নিয়মাবলি ও বিষয়বস্তু সংক্রান্ত বিস্তারিত ঘোষণা শিগগিরই জানিয়ে দেওয়া হবে।# 

পার্সটুডে/আশরাফুর রহমান/৫

bangla news।