প্রচ্ছদ দৈনিক খবর

যে দিন খুলছে শিক্ষা প্রতিষ্ঠান

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

করো’না পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী ২৩ মে থেকে যথাসময়েই দেশের সকল স্কুল-কলেজ খুলে দেয়া হবে। সে মোতাবেক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা সচিব মো. মাহবুব হোসেন।

বৃহস্পতিবার গণসাক্ষরতা অ’ভিযানের আয়োজনে ‘করো’নার ক্ষতি পুষিয়ে নিতে ২০২১-২০২২ অর্থ বছরে করো’নায় বিপর্যস্ত বাজেট কেমন হওয়া উচিৎ’ শীর্ষক ভা’র্চুয়াল সংলাপে এমন কথা বলেন সচিব।

শিক্ষা সচিব বলেন, ‘করো’নার মধ্যে শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে আম’রা টেলিভিশন, অনলাইন ও রেডিওতে ক্লাস সম্প্রচার শুরু করেছি। তার পাশাপাশি মাধ্যমিকের শিক্ষার্থীদের বাসায় অ্যাসাইনমেন্ট কাজ দেয়া হচ্ছে। চলমান লকডাউনের কারণে বর্তমানে তা বন্ধ রাখা হয়েছে।’

তিনি বলেন, ‘করো’নার ক্ষতি পুষিয়ে নিতে আগামী বছরের জাতীয় বাজেটে শিক্ষার বরাদ্দ বাড়ানো হবে। বাজেটে শিক্ষাকে অধিক গুরুত্ব দেয়া হবে বলে অর্থ মন্ত্রণালয় থেকে আমাদের নিশ্চিত করা হয়েছে। তবে বাজেটের আকার বড় করলেও সমস্যা সমাধান হয় না, এটি ব্যবহারে পরিকল্পনা, সক্ষমতা ও অ’ভিজ্ঞতা প্রয়োজন হয়।’

সচিব বলেন, ‘দেশের পরিস্থিতির উন্নতি হলে আগামী ২৩ মে স্কুল-কলেজ খুলে দেয়া হবে। আমাদের আগের ঘোষণা অনুযায়ী যে সিদ্ধান্ত ছিলো তা এখনো বহাল রয়েছে। এটি বাস্তবায়নে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়া হয়েছে।’