প্রচ্ছদ দৈনিক খবর

মুনিয়ার মৃ-ত্যু: তদ’ন্ত প্রতিবেদন জমা দেয়নি পুলিশ

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

রাজধানীর গুলশানে কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়ার মৃ-ত্যু-র ঘটনায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের সায়েম সোবহান আনভীর বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়নি পুলিশ।

সোমবার (৩১ মে) আদালতে তদ-ন্ত প্রতিবেদন দেওয়ার কথা ছিল। আদালতে সময় চাওয়া হয়েছে। গত ২৬ এপ্রিল রাতে গুলশানের একটি ফ্ল্যাট থেকে উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মুনিয়ার মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় মুনিয়ার বড় বোন বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে গুলশান থানায় মামলা করেন। মামলায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরকে অভিযুক্ত করা হয়।