প্রচ্ছদ দৈনিক খবর

মুক্তি পেয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ইরফান সেলিমের শ্রদ্ধা

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

নৌবাহিনীর কর্মমক’র্তাকে মা’রধরের ঘটনায় করা মা’মলায় জামিনে মুক্তি পেয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সংসদ সদস্য হাজী মোহাম্ম’দ সেলিমের ছে’লে মোহাম্ম’দ ইরফান সেলিম। এ সময় হাজী সেলিমও তার সঙ্গে ছিলেন।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তারা। এ সময় তাদের সঙ্গে দলের নেতা-কর্মী ও সম’র্থকরা উপস্থিত ছিলেন।

এর আগে বুধবার (২৮ এপ্রিল) জামিনে মুক্তি পান ইরফান সেলিম।

ইরফান সেলিম বলেন, ‌আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমা’র মা’মলা বিচারাধীন রয়েছে। এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। তবে আমা’র প্রতি জনগণের ভালবাসা ও দোয়া আছে। এ জন্য আমি ফিরে এসেছি।