প্রচ্ছদ বিনোদন

মা হতে চলেছেন ‘মিঠাই’ খ্যাত অভিনেত্রী প্রিয়ম! নেটদুনিয়ায় জল্পনা তুঙ্গে

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

চলতি বছরেই জী বাংলার পর্দার নতুন ধারাবাহিক মিঠাই শুরু হয়ে গেছে। আর ইতিমধ্যেই মিঠাই সকলের মন জয় করে নিয়েছে। ধারাবাহিকে তার চরিত্র দর্শকদের আকৃষ্ট করে। টিআরপিতেও জায়গায় করে নিয়েছে মিঠাই। ধারাবাহিকে মিঠাই একজন চঞ্চল মেয়ে সে মিষ্টির কারিগর। নানারকম মিষ্টি বানাতে পারে সে। কিন্তু বাস্তব জীবনে গ্যাস ও জ্বালাতে পারেন না অভিনেত্রী।

ধারাবাহিকে মিঠাইয়ের বিপরীতে সিড যে কিনা একদম রাগি ও গোমড়ামুখো। মিঠাই একই সারা বাড়িকে মাতিয়ে রাখে। ব্যানার্জীর বাড়ির সকলেরই বেশ প্রিয় মিঠাই। কিন্তু সবথেকে বেশি প্রিয় দাদুর কাছে। এমনকি তিন ননদের কাছেও ভীষণ প্রিয় হয়ে উঠেছে মিঠাই। শ্রীতমা, নিপা ও শ্রীনন্দা এই তিন ননদের সঙ্গে বেশ মজা করতে দেখা যায় মিঠাইকে। তবে শ্রীনন্দার চরিত্রে এর আগে অভিনয় করেছেন প্রিয়ম চক্রবর্তী। তবে বর্তমানে শ্রীনন্দার চরিত্রে দেখা যাচ্ছে অন্য অভিনেত্রীকে।

কিন্তু আচমকাই কেন প্রিয়ম মিঠাই ধারাবাহিক ছেড়ে বেরিয়ে যান । সেই সময় অভিনেত্রী জানিয়েছিলেন শারীরিক অসুস্থতার কারণেই নাকি টেলিভিশন থেকে ব্রেক নিলেন তিনি। কিন্তু এদিকে কানাঘুসো শোনা যাচ্ছে, প্রিয়ম আর শুভজিতের বাড়িতে শীঘ্রই নাকি নতুন অতিথি আসতে চলছে। আর সেই কারণেই নাকি অভিনয় থেকে বিরতি নিয়েছেন টলিউডের এই অভিনেত্রী।

প্রিয়মের ইন্সটা পোস্ট দেখেও অনেকে ধারণা করছেন গর্ভবতী প্রিয়ম। আর সেই জবাব সোজাসুজি না দিলেও ঘুরিয়ে জবাব দিচ্ছেন। এমনকি বন্ধুরাও দাবি করছেন নায়িকা প্রিয়ম আরও বেশি সুন্দরী হয়েছেন । কিন্তু এই সৌন্দর্য বৃদ্ধির রহস্যটা কিন্তু আপতত নজরের আড়ালেই রাখছেন প্রিয়ম।এই নিয়ে কথা বলতেও নারাজ প্রিয়ম ও শুভজিৎ।

https://platform.instagram.com/en_US/embeds.js