প্রচ্ছদ দৈনিক খবর

মা দিবসে আবেগঘন কারিনা

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

মা দিবসে আবেগঘন কারিনা কপূর খান। সেই আবেগের উষ্ণতা ছড়িয়েছে নেটমাধ্যমেও। রবিবার সকালে ইনস্টাগ্রামে ২ সন্তানের একটি ছবি পোস্ট করলেন কারিনা। সাদা কালো ছবিতে দেখা যাচ্ছে, অ’ভিনেত্রীর জ্যেষ্ঠপুত্র বছর পাঁচেকের তৈমুর আলি খানের কোলে শুয়ে কারিনার সদ্যোজাত।

হাসিমুখে, নিষ্পলক চোখে ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছে তৈমুর। অ’তিমা’রির এই কঠিন সময়ে অ’ভিনেত্রীর জীবনে আশার সঞ্চার করছে তাঁর ২ সন্তান। তিনি লিখেছেন, ‘আশার উপরেই টিকে রয়েছে পৃথিবী। এই দু’জন আমাকে আশা দেয়… সুন্দর আগামীর জন্য। সুন্দর এবং সাহসী প্রত্যেক মাকে মা দিবসের শুভেচ্ছা’।

গত ২১ ফেব্রুয়ারি দ্বিতীয় বার মা হয়েছিলেন করিনা। তবে তৈমুরের সময়কার অ’ভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে শুরু থেকেই কনিষ্ঠ পুত্রকে ক্যামেরার ঝলকানির আড়ালে রেখেছেন। এখনও পর্যন্ত তার নামও প্রকাশ্যে আনেননি তাঁরা।

একাধিক বার পটৌডি পরিবারের নতুন অ’তিথির ছবি ইনস্টাগ্রামে পোস্ট করলেও, কায়দা করে তার মুখ লুকিয়ে রেখেছিলেন কারিনা। তবে মাতৃদিবসে খানিক ব্যতিক্রম ঘটল। পুরোটা না হলেও, কিছুটা দেখা গেল ‘সাইফিনা’-র কনিষ্ঠ পুত্রের মুখ।

তৈমুর এবং তার ভাইয়ের এই ছবি দেখে আপ্লুত নেটাগরিকরা। মাত্র ২ ঘণ্টার মধ্যেই লাইকের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ৫ লক্ষ। মন্তব্য বিভাগে ভালবাসা জানিয়েছেন কারিশ্মা কাপুর, সোহা আলি খান এবং অনুষ্কা শর্মা’র মতো তারকারা।