
স্বাস্থ্যবিধি মানা না হলে মার্কেট বা শপিংমল বন্ধ করে দেয়া হবে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে এ কথা জানান তিনি।
তিনি বলেন, মাস্ক না পরলে কঠোর অ্যাকশনে যাচ্ছি। আজ থেকেই পুলিশ, সিটি কর্পোরেশন, ম্যাজিস্ট্রেট মার্কেট তদারকি করবেন। সেখানে মাস্ক ছাড়া বেশি ঘুরলে প্রয়োজনে মার্কেট বন্ধ করে দেয়া হবে।
চলমান বিধিনিষেধ আগামী ১৬ মে পর্যন্ত অব্যাহত থাকবে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, স্বাস্থ্যবিধি মেনে ৬ মে থেকে শহরের মধ্যে গণপরিবহন চলবে। তবে আন্তঃজেলায় সবধরনের গণপরিবহন বন্ধ থাকবে। এক জেলা থেকে অন্য জেলায় যাওয়া যাবে না। লঞ্চ ও ট্রেন চলাচল বন্ধ থাকবে।






