প্রচ্ছদ দৈনিক খবর

মাত্র দুই ঘণ্টার বৃষ্টিতে তলিয়ে গেল চট্টগ্রাম

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

চট্টগ্রামে সকাল থেকে ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে নগরীর বিভিন্ন নিচু এলাকা। দেখা দিয়েছে জলাবদ্ধতা। অনেকের বাসাবাড়িতে ঢুকে পড়েছে পানি। রোববার সকাল ৯টা থেকে প্রায় দুই ঘণ্টাব্যাপী এ বৃষ্টি অব্যাহত থাকে।

বৃষ্টির পানিতে তলিয়ে গেছে নগরীর জিইসি মোড়, দুই নম্বর গেট, বহদ্দারহাট, বাকলিয়া, চকবাজার, প্রবর্তক মোড়, হালিশহর ও আগ্রাবাদ সিডিএসহ বিভিন্ন এলাকা। এতে ভোগান্তিতে পড়েন অফিসগামীসহ নানা শ্রেণিপেশার মানুষ।

নগরীর একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা রুমানা বলেন, অফিসে যেতে বেরিয়ে দেখছি রাস্তায় গণপরিবহন সংকট। এছাড়া অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন ভাড়া চাচ্ছে দ্বিগুণ। এখন রিকশায় চড়ে অফিসে যাচ্ছি।

অফিসগামী মো. সাকিবুর রহমান বলেন, প্রায় সময় অটোরিকশায় চড়ে অফিসে যাই। বৃষ্টির কারণে অটোরিকশা চালকরা ভাড়া চাচ্ছেন বেশি। রাস্তায় গাড়িও তেমনটা একটা নেই। একটি বাস এলে হুমড়ি খেয়ে পড়ছে মানুষ। এখন শেষ ভরসা রিকশা।

পতেঙ্গা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শহিদুল ইসলাম জানান, সকাল থেকে ৩০.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টি হচ্ছে। যা দিনভর অব্যাহত থাকবে।