
নিজের শরীরে অক্সিজেন সিলিন্ডার বেঁধে মাকে নিয়ে মোটরসাইকেলে হাসপাতা’লে যাওয়া সেই ব্যাংকার বাসায় ফিরেছেন। টানা ছয় দিন হাসপাতা’লে থেকে করো’নাভাই’রাসমুক্ত হয়ে বৃহস্পতিবার (২২ এপ্রিল)
নিজ জে’লা ঝালকাঠির নলছিটি উপজে’লায় চলে গেছেন। জিয়াউল হাসান টিটু গণমাধ্যমকে বলেন, সকালে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতা’লের করো’না ইউনিট থেকে মাকে ছাড়পত্র দেওয়া হয়। এখন মা সম্পূর্ণ সুস্থ।
তিনি আরও বলেন, যে মোটরসাইকেলে করে মাকে অ’সুস্থ অবস্থায় হাসপাতা’লে নিয়েছিলাম, আজ (বৃহস্পতিবার) সেই মোটরসাইকেলে করে মাকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় বাড়ি নিয়ে ফিরেছি। এটি আমা’র কাছে পরম আনন্দের। তিনি ও তার ছোট ভাই রাকিবুল হাসান ইভান মাকে নিয়ে নলছিটি পৌরসভা’র ৭ নম্বর ওয়ার্ডের সূর্যপাশা গ্রামে ফেরেন।
মাকে নিয়ে তাদের এ বাড়ি ফেরাকে জীবনের শ্রেষ্ঠ বিজয় উল্লেখ করে জিয়াউল হাসান জানান, ৬ দিন মুমূর্ষু মাকে হাসপাতা’লের করো’না ইউনিটে রেখে পুরোপুরি সুস্থ করে বাড়ি ফিরেছি। এর চেয়ে আর বেশি পাওয়ার কী’ আছে।
এর আগে, শনিবার (১৭ এপ্রিল) চলমান লকডাউনের কারণে কোনো যানবাহন ও অ্যাম্বুলেন্স না পেয়ে নিজের পিঠে অক্সিজেন সিলিন্ডার বেঁধে করো’না আ’ক্রা’ন্ত মাকে নিয়ে ১৮ কিলোমিটার মোটরসাইকেল চালিয়ে বরিশাল শেবাচিম হাসপাতা’লে যান ব্যাংক কর্মক’র্তা জিয়াউল হাসান। বরিশাল বিশ্ববিদ্যালয় সংল’গ্ন জিরো পয়েন্ট এলাকা থেকে এক ট্রাফিক সার্জেন্টের মুঠোফোনে তোলা ছবিটি ফেসবুকে পোস্ট করা মাত্রই ভাই’রাল হয়ে যায়।






