প্রচ্ছদ দৈনিক খবর

মঈন আলী এই যুগের সাঈদ আনোয়ার

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

শনিবার আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের কোয়ালিটি বোলিং লাইনের বিপক্ষে মাত্র ৩৬ বলে ৫৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন। ছিল সমান পাঁচটি করে চার এবং ছক্কার মার। মঈন আলী সবচেয়ে নজর কেড়েছেন তার ঠান্ডা মেজাজ আর উইকেটে লেগে থাকার বিষয়টি। যেমন ছিল সাবেক পাকিস্তানি ব্যাটসম্যান সাঈদ আনোয়ার। এমনটিই মত প্রাক্তন ভারতীয় ফাস্ট বোলার আশিস নেহরার।

ক্রিকবাজের ইউটিউব চ্যানেলে এক অনুষ্ঠানে নেহরা বলেন, “মঈন (আলী) ভাই খুবই শান্ত আর ঠান্ডা মেজাজের মানুষ। আমি সাঈদ আনোয়ারের ব্যাটিং দেখেছি। তাকে কখনই দেখে মনে হতো না যে সে চাপে আছে। মঈন বুঝেশুনে খেলা প্লেয়ার। যেটি ধোনি ঠিকই চিনিতে পেরেছে।” মঈন ব্যাটিংয়ের গ্রাফটা উন্নতির দিকে যাচ্ছে উল্লেখ করে নেহরা আরো বলেন, “আজকের (গতকাল) আগে সে ভালো শুরু করেও ৩০-৪০ এ আটকে যাচ্ছিলো।

আজ সে ইনিংস বড় করেছে। সে এমন একজন প্লেয়ার যে বল এবং ব্যাট হাতে অবদান রাখতে পারে। শুরুর দিকে এভাবে প্রতিদিন ৩০-৪০ রান আপনার দলকে ভালো অবস্থানে নিয়ে যেতে পারে।” যদিও ২১৯ রানের বিশাল লক্ষ্য দিয়েও ম্যাচ হারতে হয়েছে মঈন আলীর চেন্নাই সুপার কিংসের। জবাব দিতে নেমে কিরোন পোলার্ডের ৩৪ বলে ৮৭ রানের অতি মানবীয় ব্যাটিং পারফরম্যান্সে শেষ বলে ম্যাচ হেরেছে চেন্নাই।