
করো’নার দ্বিতীয় ঢেউয়ে বি’ধ্বস্ত ভা’রত। দেশটিতে গত ২৪ ঘণ্টায় এ ভাই’রাসে মৃ’ত্যু হয়েছে আরও ৪ হাজার ২০৫ জনের, যা এখনো পর্যন্ত রেকর্ড। এ সময়ে নতুন আ’ক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ লাখ ৪৮ হাজার ৪২১ জন।
বুধবার (১২ মে) সকালে দেশটির স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনের বরাত দিয়ে এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
নতুন মৃ’ত্যুর ফলে ভা’রতে মোট মৃ’তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ লাখ ৫৪ হাজার ২২৫ জনে এবং শনাক্ত পৌঁছাল ২ কোটি ৩৩ লাখ ৪০ হাজার ৯৩৮ জনে।
করো’নার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভা’রতে গত ৩০ এপ্রিল প্রথমবারের মতো শনাক্তের সংখ্যা ৪ লাখের ওপরে যায়। এছাড়া ৭ মে করো’নায় একদিনে দেশটিতে চার হাজার মৃ’ত্যুর রেকর্ড হয়। এর আগে কেবল যু’ক্তরাষ্ট্র ও ব্রাজিলে একদিনে এত বেশি মানুষ প্রা’ণ হারিয়েছিলেন।






