
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়োজনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য ভারতকে ২৮ জুন পর্যন্ত সময় বেঁধে দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। মঙ্গলবার ভার্চুয়ালি অনুষ্ঠিত আইসিসির মাসিক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে,
![]()
যেখানে বিসিসিআই পক্ষে সভাপতি সৌরভ গাঙ্গুলি এবং সদস্য সচিব জয় শাহ উপস্থিত ছিলেন। চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা ১৬ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে ভারতের করোনা পরিস্থিতির ভয়াবহতার জন্য যা নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। আগামী ২৭ দিনের ভারতের করোনা পরিস্থিতির অবস্থার বিবেচনা শেষেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
![]()
এর আগে গেল ৪ঠা মার্চ জৈব সুরক্ষা বলয়ের মধ্যে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় মাত্র ২৯ ম্যাচ মাঠে গড়ানোর পর মাঝপথেই স্থগিত হয়ে যায় ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) ১৪তম আসর। পরবর্তীতে অনেক জল্পনা কল্পনা শেষে সেপ্টেম্বরে আরব আমিরাতে টুর্নামেন্টের বাকি অংশ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। ভারতের মাটিতে যদি শেষ পর্যন্ত বিশ্বকাপ আয়োজন সম্ভব না হয়,
![]()
তবে টি-টোয়েন্টি বিশ্বকাপও মরুর দেশে অনুষ্ঠিত হবে। তবে সেখানের আয়োজক হিসেবে ভারতই থাকবে বলে ইতোমধ্যেই নিশ্চিত করেছে আইসিসি। এর আগে বিসিসিআই সহ-সভাপতি রাজিব শুক্লা এ প্রসঙ্গে জানিয়েছিলেন, “আমাদের প্রথম পছন্দ ভারত, এ কারণে আইসিসির কাছ থেকে আরেকটু সময় চেয়ে নিয়েছি, সেটা এক মাসের মতো, যাতে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া যায়। জুন কিংবা জুলাইয়ের প্রথম সপ্তাহের মধ্যে যদি ভারতের অবস্থা ভালো না হয়,
![]()
তখন অবশ্যই টি-টোয়েন্টি বিশ্বকাপ আরব আমিরাতে নেওয়া হবে। যদি ভারতে পরিস্থিতির উন্নতি হয় এবং আমরা যদি পারি, তাহলে ভারতেই বিশ্বকাপ আয়োজন করব।






