প্রচ্ছদ বিনোদন

বৈশাখেই এসেছিল প্রেম, বিবাহবার্ষিকীতে স্ত্রী নবনীতাকে নিজের মনের কথা জানিয়ে খুনসুটিতে মেতে উঠলো জুটি

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

টেলিভিশনের একজন জনপ্রিয় অভিনেতা হলেন জিতু কমল। অভিনেতা জিতু কমলের জীবনে প্রেম এসেছিল বৈশাখেই। দু বছর পারে হয়ে গেল সেই সময়। লক ডাউনের আগে বহু জায়গায় ঘুরতে গেছেন, জীবনে হাসি খুশি মোটিভ নিয়ে এগিয়ে চলেছেন এই জুটি। তার পাশাপাশি ২০১৯ এই গাঁটছড়া বাঁধেন এই জুটি। সম্প্রতি অভিনেত্রী নিজের বিবাহবার্ষিকীর কথা সোশ্যাল মিডিয়ায় জানালেন। তার সাথে একটি আবেগঘন চিঠি লিখলেন তিনি। দুই বছরের অভিজ্ঞতা থেকে একটা মেয়ের স্ত্রী হয়ে ওঠার কাহিনী তুলে ধরলেন তিনি সোশ্যাল মিডিয়ায়।

এই জুটির বিয়ের পরেও এসেছে নানারকম ঝড়। বিয়ের পর থেকেই পৃথিবীতে এলো মহামারী। করোনার দাপটে মানুষের অবস্থা খারাপ। দুবারই বিবাহবার্ষিকী পালন করতে পারেননি দম্পতি করোনা আবহয়ের জন্য। কিন্তু, এইবারের একটু আলাদা ভাবেই স্ত্রীকে শুভেচ্ছা জানান অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় বুক চিতিয়ে বলেন তিনি তার স্ত্রীকে কতটা ভালোবাসেন।

এখানে এই জুটির বিয়ে নিয়ে একরু গল্প আছে। বেশ কিছুদিন থেকেই অভিনেতা জিতু কমলের বাড়িতে অনেকদিন ধরেই বিয়ের জন্য কথা বার্তা চলছিল। আর সেই জন্যই শ্যুটিং ফ্লোরে অভিনেতা সেই ব্যাপারে কথা উঠিয়েছিল। সেখানে নবনীতা ছিল, সে শুনেই বলেছিলেন,”আমাকে বিয়ে করো “। জিতু নিজেও মজা করে উত্তর দিয়েছিলেন,”তোমাকে কেন বিয়ে করব, তুমি তো বাচ্চা মেয়ে।”। তারপর এই মজাটা অনেকদিন ধরেই চলছিল তাদের মধ্যে। তারপর ধীরে ধীরে ব্যাপারটা সিরিয়াস হয়ে যায়। তখন সামাজিক রীতিনীতি মেনেই বিয়ে হয় তাদের।

যেখানে হাজার হাজার মানুষ করোনা নামক এক অদৃশ্য অভিশাপের কাছে প্রতিদিন বিলীন হয়ে যাচ্ছেন,আপনজনের হারিয়ে যাওয়ার আর্তনাদে…

Posted by Jeetu Kamal on Wednesday, 5 May 2021

নবনীতা ও জিতু দুনজনেই ধারাবাহিকের জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রী। নিজেদের অভিনয় দিয়ে দুজনেই দর্শকদের মন জয় করে নিয়েছেন। সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয় এই জুটি।