প্রচ্ছদ বিনোদন

বিমানবন্দরে মেয়ে ভামিকার সঙ্গে হাসি মুখে পোজ দিলেন অনুষ্কা! মুহূর্তেই ভাইরাল ছবি

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

বলিউডের জনপ্রিয় জুটি বিরাট-অনুষ্কা। গত ১১ই জানুয়ারি তাদের ঘর আলো করে এসেছে একমাত্র মেয়ে ভামিকা। ভামিকাকে বেশ যত্ন করেই মানুষ করছেন এই জুটি।জন্মের পর কেটে গেল কয়েক মাস কিন্তু এখনো পর্যন্ত ক্যামেরার সামনে নিয়ে আসেননি তাদের মেয়েকে। কিছুদিন আগেই আইপিএলের জন্য এক শহর থেকে অন্য শহরে ঘুরে বেরিয়েছিলেন। তার পাশাপাশি চলছে করোনার বাড়াবাড়ি। কিন্তু এই কঠিন পরিস্থিতিতেও অনুষ্কা-ভামিকা তার স্বামী ও বাবাকে ছাড়েনি।

এদিকে করোনা এখনও কমেনি। সারা দেশ জুড়ে চলছে আংশিক লকডাউন তার সাথে সাথে চলছে ভ্যাকসিন প্রক্রিয়া। এরইমধ্যে শুরু হতে চলেছে বিদেশের মাটিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। আগামী ১৮ জুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে সাউদাম্পটনে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারতীয় ক্রিকেট দল। ইংল্যান্ডের মাটিতে হবে ক্রিকেট।ভারতীয় ক্রিকেটাররা পৌঁছে গেছেন বিদেশের মাটিতে। মেয়েকে বুকে আগলে রেখেই স্বামীর সঙ্গে চললেন অনুষ্কা।ভারতীয় দলের প্রত্যেক সদস্যকেই এবার পরিবার নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। সেই মতো তাঁরা সপরিবারে ইংল্যান্ডের উদ্দেশে রওনা দিয়েছেন। কোহলি তাঁর ব্যতিক্রম নন।

ইংল্যান্ডে পৌঁছে গিয়েছেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স । সম্প্রতি ভিলিয়ার্সের স্ত্রী ড্যানিয়েলের সঙ্গে অনুষ্কার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ।ম্প্রতি ইনস্টাগ্রামে ‘আস্ক মি এনিথিং’ সেশন করেছিলেন । সেখানে ভক্তরা তাঁদের পছমন্দ মতো যা খুশি প্রশ্ন করতে পারবেন । তার মধ্যে থেকে কিছু প্রশ্নের উত্তর দেবেন ড্যানিয়েল । সেই সেশনেই এক নেটিজেন ড্যানিয়েলকে প্রশ্ন করেন, ‘আপনি ও অনুষ্কা শর্মা কখনও হ্যাং আউট করেছেন?’ উত্তরে ড্যানিয়েল অনুষ্কার সঙ্গে একটি ছবি পোস্ট করেন । যেখানে দেখা যাচ্ছে দু’জনেই বিমানবন্দরে একসঙ্গে পোজ দিয়েছেন । অনুষ্কার কোলে রয়েছে ভামিকা ও ড্যানিয়েলের কোলে তার মেয়ে । যদিও সেই সদ্যোজাতের মুখ দুটি স্পষ্ট নয় । ছবিটি পোস্ট করে ড্যানিয়েল লিখেছেন, ‘‘অনুষ্কা আমার দেখা একজন সবচেয়ে দয়ালু হৃদয়ের, মিষ্টি একজন মানুষ । আমরা একই দেশে বাস করিনি না, কিন্তু যদি করতাম…. এটা ভাবতেই আমার খুব ভাল লাগে ।’’