প্রচ্ছদ বিনোদন

বিবাহ বার্ষিকীতে শ্বশুর-শাশুড়িকে নতুন কায়দায় দিলেন সারপ্রাইস গায়িকা নেহা কক্কর

1
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

বলিউডের একজন জনপ্রিয় সিঙ্গারের নাম বলতে গেলে নেহা কক্করের নাম আগে উঠে আসে। কিন্তু এই নেহা বহু কঠিন সময়ের মধ্যে দিয়ে আজকে এই জায়গায় পৌঁছে গেছেন। একসময় ভোজনগীতি গাইতে হত নেহাকে। নেহার বাবা খুব কষ্ট করে বড় করেছেন নেহা ও তার ভাইকে। এখন বলিউডে রিমেক কুইন বলে পরিচিত নেহা কক্কর। তার কণ্ঠের গানে মিষ্টি সুর আছে।

বহু হিট গান দর্শকদেরকে উপহার দিয়েছেন তিনি। তার গান যেকোনো পার্টি বা বার্থডে যেকোনো জায়গাতেই ফিট। এখনও পর্যন্ত তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে-ইয়ারিয়া চলচ্চিত্রের “সানি সানি”, দ্য শৌকিন্স চলচ্চিত্রের “মানালি ট্রান্স”, গাব্বার ইজ ব্যাক চলচ্চিত্রে হানি সিংয়ের সাথে “আও রাজা”, ফাটা পোস্টার নিকলা হিরো চলচ্চিত্রের “ধাতিং নাচ”, কুইন চলচ্চিত্রের “লন্ডন তুমাকদা”, সত্যমেব জয়তে চলচ্চিত্রের “দিলবার” এরকম আরও বহু হিট গান সকল দর্শকদেরকে উপহার দিয়েছেন তিনি। নিজের পরিচয় তৈরী করেছেন রিমেক কুইন নেহা কক্কর।

বলিউড কুইন নেহা কক্করের জীবনে ২০২০ বেশ ভালোই কাটে। ২০২০ তার জীবনটা পরিবর্তন করে দেয়। এই ২০২০ তাই আলাপ হয় রোহানপ্রীতের সাথে । রোহান আগে থেকেই ফ্যান ছিল নেহার এরপর যখন নেহার সাথে আলাপ হয় তখন ধীরে ধীরে কথা বলতে শুরু করেন তারা। এরপর একদিন নেহাকে নিজের মনের কথা জানিয়ে দেয় রোহন। কিন্তু নেহা প্রথমে রাজি না থাকলেও পরে রোহনের কথায় রাজি হয়ে যায়। আগের বছরই বেশ ধুমধাম নিজের বয়সের থেকে ছোট রোহনপ্রীত সিং নামের এক পাঞ্জাবি গায়কের সঙ্গে বিয়ে করেন। আর বিয়ের পরে বেশ মজা করে হানিমুনে যান দুবাইতে।বর্তমানে স্বামীর সাথে নেহা বেশ খুশিতেই সংসার করছেন।

স্বামী রোহনপ্রীতের পরিবারের সাথে নিজেকে খাপ খাইয়ে নিয়েছে নেহা। শশুর শ্বাশুড়ীকে নিজের বাবা মায়ের ভালোবাসে নেহা। এবারে শশুর-শাশুড়ির বিবাহবার্ষিকীতে খুব ধুমধাম করে পালন করলেন গায়িকা । ইয়া বড় লাল টুকটুকে কেক এনেছেন শ্বশুর-শাশুড়ির জন্য। রোহনপ্রীতের ফ্যামিলির সকলকে নিয়ে হাসিমুখে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন তিনি। এই সময় বাইরের পরিবেশ যতই গরম থাকুক না কেন, গায়িকা ভেতরে ভেতরে যথেষ্ট কুল। রোহনপ্রীতের পরিবারকে নিজের পরিবার বানিয়ে নিয়েছেন আপন করে নিয়েছেন নেহা কক্কর।

https://platform.instagram.com/en_US/embeds.js