
প্রাণঘাতী করোনা পরিস্থিতি মোকাবেলায় ভারতের ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেওয়া হবে। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা দীপাবলি (নভেম্বর) পর্যন্ত চলবে।সোমবার বিকালে জাতির উদ্দেশে ভাষণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এসব তথ্য জানান।
মোদি বলেন, করোনার দ্বিতীয় ঢেউয়ের বিরুদ্ধে ভারতের লড়াই চলছে। আপনারা নিজেদের যাঁদের পরিবারের সদস্যদের খুইয়েছেন, তাদের সঙ্গে আছি। ১০০ বছরে সবথেকে ব্যাপক মারাত্মক মহামারী।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আরও বলেন, বিভিন্ন রাজ্যের থেকে বিভিন্ন দাবি করা হচ্ছিল। কেন লকডাউনের ক্ষমতা রাজ্যের হাতে দেওয়া হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছিল। এপ্রিল পর্যন্ত কেন্দ্রের মাধ্যমে টিকাকরণ চলছিল। ভালোভাবে চলছিল। দেশের মানুষ অপেক্ষা করছিলেন। তারপর রাজ্যের তরফে বিভিন্ন দাবি করা হচ্ছিল।
রাজ্যের হাতে টিকাকরণের ক্ষমতা দেওয়া হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তোলা হয়। এ নিয়ে চিন্তাভাবনা করা হয়। তো আমরা ভাবলাম ২৫ শতাংশ কাজ রাজ্যকে দেওয়া হোক। পরে টিকাকরণ নিয়ে কী কী সমস্যা হয়, তা বুঝতে পারল রাজ্য। আজ সিদ্ধান্ত হয়েছে, রাজ্যের হাতে ২৫ শতাংশ কাজ ছিল। সেই দায়িত্ব পালন করবে কেন্দ্র।
ভারতের প্রধানমন্ত্রী বলেন, টিকা প্রস্তুতকারকদের থেকে ৭৫ শতাংশ টিকা কিনবে কেন্দ্র। বাকি ২৫ শতাংশ কিনতে পারবে বেসরকারি সংস্থাগুলি। রাজ্যগুলিকে বিনামূল্যে টিকা দেবে কেন্দ্র। ১৮ বছরের সকলে বিনামূল্যে টিকা পাবেন।






