
দেশের খ্যাতিমান অ’ভিনেতা চঞ্চল চৌধুরী। বাবা-মায়ের প্রতি তার অগাধ শ্রদ্ধা ও ভালোবাসা। প্রায়ই সোশ্যাল মিডিয়ায় বাবা-মায়ের সঙ্গে তোলা বিভিন্ন স্থিরচিত্র শেয়ার করেন এই অ’ভিনেতা।
রোববার (৩০ মে) বাবার সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে নতুন প্রজন্মের প্রতি বার্তা দিলেন চঞ্চল চৌধুরী।চঞ্চল চৌধুরী ছবিটির ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের বাবা, প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক।
ছোটবেলা থেকে হাজার মানুষের মুখে শুনেছি, তুমি কিন্তু মাস্টারের ছাওয়াল। ঠিকমতো পড়াশোনা করা লাগবি, ভালো মানুষ হওয়া লাগবি, সৎ মানুষ হওয়া লাগবি বাপের মতন। তা না হলি কিন্তু তুমা’র বাবার মুখ থাকপিনে।
মোটামুটি বাবার মুখ রাখার চেষ্টা এখনো করে চলেছি।’নতুন প্রজন্মের উদ্দেশ্যে তিনি লিখেছেন, ‘নতুন প্রজন্মের সবাই যদি অন্তত বাবা-মায়ের মুখটা রাখার চেষ্টা করতো। দেশের মঙ্গল হতো।’






