
টলিউডের ষ্টারকিডদের মধ্যে ইউভানের নাম আগে উঠে আসে। টলিউডের বর্তমান হট কেক ইউভান। বাবা ছেলের সম্পর্কও খুব মধুর। তার পাশাপাশি বাবার জিনিসের ওপর ছেলে বা মেয়েদের আলাদা একটা অধিকার থাকে। বাবার সম্পত্তি হলে তো কোনো কথাই নেই। কিছু হোক না হোক বাবার সম্পত্তি চাইই চাই। বাবার জিনিসের ওপর ভালোবাসা ও অধিকারবোধ দুইই থাকে। ঐযে কথায় কথায় বলে “এটা কি তোর বাপের রাস্তা?”
টলিউডের একজন জনপ্রিয় পরিচালক ও বর্তমান ব্যারাকপুরের বিধায়ক রাজ্ চক্রবর্তী। ভোটের আগে ভোট প্রচারে ব্যাস্ত থাকায় রাজ নিজের ছেলে ও শুভশ্রীর থেকে দূরে ছিলেন তারপর ফিরে আসার পর ছেলেকে কাছে পেয়ে একদম আদোরে ভরিয়ে দিয়েছিলেন। রাজ এমনিতেই ছেলে বলতে পাগল। ছেলেকে কাছে পেলে কি করবে তার হদিস পান না।বর্তমান তিনি নানান কাজকর্মে ব্যাস্ত হয়ে পড়েছেন। ঝরে বিদ্ধস্ত মানুষের পাশে দাঁড়াচ্ছেন ও কখনো করোনা মোকাবিলায় মাস্ক ও স্যানিটাইজার বিলি করছেন।
বিধায়ক রাজ রাজনৈতিক কাজকর্মে ব্যাস্ত থাকলেও ভোলেননি তার দায়িত্ত্ব। মানুষের সাথে সাথে তার নিজের পপরিবার ও ছেলের দিকেও নজর রয়েছে। ছেলেকে কাছে পেলে নিজেও পুরোনো দিনে ফিরে যান।২০০৩ সালে নিজের উপার্জন দিয়ে বাইক কেনেন পরিচালক এবং বিধায়ক রাজ চক্রবর্তী।এখনও ঝকঝকে তকতকে সেই বাইক। নিজের কেনা প্রথম বাইক নিয়ে ছেলের সঙ্গে ছবিও তুলেছেন।
রাজশ্রীর ছেলে ইউভান টলিপাড়ায় সবসময় সকলের নজরে থাকেন। সকলের নয়নের মনি। ইউভান নিজে খুব ক্যামেরা প্রেমী। ক্যামেরা দেখলেই নিজেই পোজ দিতে শুরু করে দেয়। । কখনো হাসে তো কখনো অবাক নয়নে পুরো ব্যাপারটা বোঝার চেষ্টা করে। বর্তমানে শুভশ্রী নাচের রিয়ালিটি শো নিয়ে ব্যস্ত থাকলেও ছেলেকে নিয়ে রয়েছেন রাজ চক্রবর্তী। বাবা ও ছেলের মধ্যে বন্ধুত্ব যেন খুব মধুর।
https://platform.instagram.com/en_US/embeds.js






