প্রচ্ছদ দৈনিক খবর

ফেসবুকে ‘বিতর্কিত’ পোস্ট দিয়ে আবারও সমালোচিত নোবেল

5
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

ভা’রতের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল জি বাংলার ‘সারেগামাপা’ প্রতিযোগিতায় অংশ নিয়ে দুই বাংলায় জনপ্রিয়তা পান মাঈনুল আহসান নোবেল। গানে দর্শকপ্রিয়তা পেলেও বক্তব্য ও মন্তব্যের কারণে সমালোচিত নোবেল। বিতর্ক যেন পিছু ছুটছে না।

মাঝে মধ্যে নোবেল সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন সব মন্তব্য করে বসেন যার প্রতিক্রিয়ায় তার ক্যারিয়ারই হু’মকির মুখে পড়ে যায়। এসবের কারণে কিছুদিন আগে ফেসবুকে গান ছেড়ে দেওয়ার ঘোষণা দেন নোবেল। পরে আবার সেই ঘোষণা প্রত্যাহার করে নেন।নোবেল মুখে শুধ’রানোর কথা বললেও বাস্তবে ঠিক তার উল্টো। যেটির প্রমাণ তার সাম্প্রতিক পোস্ট।

বুধবার নারী-পুরুষের অধিকার নিয়ে নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন নোবেল। সেখানে তিনি দাবি করেছেন, স্ত্রী’র দ্বারা সমাজের ৮০ ভাগ স্বামী নি’র্যা’তনের শিকার হচ্ছে।

পোস্টে নোবেল লেখেন, ‘ইদানিং নারীর অগ্রাধিকার চর্চা করতে গিয়ে আম’রা ‘সমাধিকার’ শব্দটি ভুলে যাচ্ছি না তো? কিছু হইলেই আগে পুরুষরে ধই’রা পিটাও! অথচ রিসার্চে পাওয়া গেছে, বাংলাদেশে ৮০% বিবাহিত পুরুষ স্ত্রী’র মানষিক নি’র্যা’তনের স্বীকার। বিষয়টা একবার ভেবে দেখবেন।”নোবেলের এই পোস্ট’কে কেউ কেউ সম’র্থন করলে বিষয়টি নিয়ে সোস্যাল মিডিয়ায় এক ধরনের ট্রল শুরু হয়েছে।

আফরিন আতিক নামে একজন লিখেছেন, ‘এই পোস্ট দিয়ে বুঝাইতে চাইছেন, খুব শিগগির আপনার দ্বিতীয় বিয়ের খবর মিডিয়াতে আসতেছে, দ্বিতীয় বিয়ের খবর শোনার জন্য অ’পেক্ষা রইলাম।’