প্রচ্ছদ দৈনিক খবর

ফের রিমান্ডে মামুনুল হক

4
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

চলতি বছরের মা’র্চে বায়তুল মোকাররমে হেফাজতের তা’ণ্ডবের ঘটনায় করা মা’মলায় হেফাজতে ইস’লামের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মামুনুল হককে ফের ৫ দিনের রি’মান্ড মঞ্জুর করেছেন আ’দালত।

পল্টন থা’নার নাশকতার দুই মা’মলায় মামুনুল হকের ১৭ দিনের রি’মান্ডে নেওয়ার আবেদন করে পু’লিশ। আজ মঙ্গলবার (৪ মে) দুপুরে ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার শুনানি শেষে ৫ দিনের রি’মান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ২৬ এপ্রিল পল্টন থা’নায় দায়ের করা মা’মলায় চার দিন ও মতিঝিল থা’নার মা’মলায় তিনদিনসহ মোট সাতদিনের রি’মান্ডে নেয়া হয় মামুনুল হককে। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরী শুনানি শেষে রি’মান্ডের এ আদেশ দেন। এ রি’মান্ড শেষে আজ ফের আ’দালতে নেয়া হবে মামুনুল হককে। এর আগে, ১৯ এপ্রিল মামুনুলকে আ’দালতে তোলা হয়।

আগেই তার বি’রুদ্ধে সাত দিনের রি’মান্ড চেয়ে আবেদন করে পু’লিশ। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী ৭ দিনের রি’মান্ড মঞ্জুর করেন। গত ১৮ এপ্রিল দুপুরে রাজধানীর মোহাম্ম’দপুরের জামিয়া রাহমানিয়া মাদ্রাসা থেকে হেফাজতে ইস’লামের যুগ্ম মহাসচিব মা’ওলানা মামুনুল হককে গ্রে’ফতার করে পু’লিশ।

ভা’রতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকে কেন্দ্র করে ঢাকাসহ দেশের কয়েকটি জে’লায় তা’ণ্ডব চালায় হেফাজতে ইস’লাম। ব্যাপক সহিসংতা চালানো হয় ব্রাহ্মণবাড়িয়া জে’লায়। টার্গেট করে হা’মলা চালানো হয় সরকারি স্থাপনায়। করা হয় অ’গ্নিসংযোগ। নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা রণক্ষেত্রে পরিণত করে হেফাজত নেতাকর্মীরা। আক্রোশ থেকে বাদ যায়নি গণমাধ্যমও। সহিং’সতার ঘটনায় দেশের বিভিন্ন জে’লায় শতাধিক মা’মলা হয়। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ, কি’শোরগঞ্জ, মুন্সীগঞ্জ ও চট্টগ্রাম জে’লার ২৩টি স্প’র্শকাতর ও গুরুত্বপূর্ণ মা’মলার ত’দন্তের দায়িত্ব দেয়া হয়েছে সিআইডিকে।

উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে অবরোধ কর্মসূচির নামে লা’ঠিসোটা, ধারালো অ’স্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে রাজধানীর মতিঝিল, পল্টন ও আরামবাগসহ আশপাশের এলাকায় যানবাহন ও সরকারি-বেসরকারি স্থাপনায় ব্যাপক ভাঙচুর ও অ’গ্নিসংযোগ করে হেফাজতে ইস’লামের নেতাকর্মীরা। এ ঘটনায় পল্টন থা’নায় মা’মলা করা হয়। সম্প্রতি বায়তুল মোকাররম ম’সজিদ, পল্টন, যাত্রাবাড়ীসহ দেশের বিভিন্ন স্থানে তা’ণ্ডব এবং ধ্বংসাত্মক কর্মকা’ণ্ড পরিচালনা করে হেফাজতে ইস’লাম বাংলাদেশ। এরপর এ ঘটনায় রাজধানীর বিভিন্ন থা’নায় একাধিক মা’মলা হয়। ত’দন্তে নামে আইনশৃঙ্খলা বাহিনী। ত’দন্তের অংশ হিসেবে সেদিনের ঘটনার প্রত্যক্ষদর্শী, গ্রে’ফতারকৃতদের দেয়া তথ্য, একইসঙ্গে ঘটনার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত করা হচ্ছে। পরে নিশ্চিত হওয়ার পরই স’ন্দেহভাজন আ’সামিদের গ্রে’ফতার করছে পু’লিশ।