
মাদারীপুর জেলার শিবচরের বাংলাবাজার ফেরিঘাটে যাত্রীদের চা;পাচা;পিতে এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (১২ মে) দুপুর সাড়ে ১২টার দিকে ফেরিঘাটে এ দু;র্ঘ;টনা ঘটে।
মা;রা যাওয়া কিশোরের নাম আনছার মাদবর (১২)।ঘাট সূত্রে জানা গেছে, তিন নম্বর ফেরিঘাটে শাহ পরান নামের রোরো ফেরিটি ভিড়লে নামার সময় যাত্রী;দের চা;পে কিশোর আনছার মাদবর যা;ত্রীদের চাপে অ;সুস্থ হয়ে ফেরির পন্টুনেই মা;রা যায়।
কিশোর আনছারের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলায়। সে নড়িয়ার কালিকা প্রসাদ গ্রামের গিয়াস উদ্দিন মাদবরের ছেলে বলে পুলিশ নিশ্চিত করেছে।শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন জানান, ছেলেটি নামার সময় ভিড়ের চা;পে অ;সুস্থ হয়ে মা;রা যায়।






