প্রচ্ছদ দৈনিক খবর

ফারিয়ার পোশাক পাবেন সুবিধাবঞ্চিতরা

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

প্রতিটি সিনেমায় আলা’দা ডিজাইনের পোশাক পরেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। চরিত্র অনুযায়ী পোশাকগুলো নিজেই কেনেন এ তারকা। শু’টিং শেষে পোশাকগুলো খুব বেশি ব্যবহার হয় না। তাই ফারিয়ার অব্যবহৃত পোশাকগুলো সুবিধাব’ঞ্চিতদের দেওয়ার উ’দ্যোগ নেওয়া হয়েছে।

ব্য’তিক্রমী এ উ’দ্যোগটি নিয়েছে ‘সুইচ বাংলাদেশ ফাউন্ডেশন’। ঈদুল আজহায় এ সংগঠনের মাধ্যমে রাজধানীর সুবিধাব’ঞ্চিতদের মাঝে পোশাকগুলো বিতরণ করা হবে। এরই মধ্যে ফারিয়ার কাছ থেকে দুই শতাধিক পোশাক সংগ্রহ করা হয়েছে। এমনটাই জা’নান সংগঠনটির প্রধান সমন্বয়ক মোস্তাফিজুর রহমান।

সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘১০ টাকায় কাপড়’ নামের বিশেষ প্রকল্পে পোশাকগুলো বস্তির মানুষের মাঝে বিতরণ করা হবে। তারকারা গরিব মানুষের পাশে দাঁড়ালে সাধারণরা আরও বেশি উৎসাহিত হয়। এ কারণে আম’রা জনপ্রিয় এই শিল্পীকে বিষয়টি জা’নিয়েছিলাম। তিনি আমাদের আ’হ্বানে সাড়া দিয়েছেন।

বিশেষ এ উ’দ্যোগটি প্রস’ঙ্গে নুসরাত ফারিয়া বলেন, ‘গরীবদের জন্য এই প্রকল্পে এ ধ’রনের পোশাক সংগ্রহ করা হয়। দিতে পেরে সত্যিই আমা’র ভালো লাগছে।’