
তিন বোন, কিন্তু স’ম্পর্ক আদায় কাচ্কলায়। দুই বোন তৃতীয় বোনকে একেবারেই চেনেন না। একজন সম্পূর্ণভাবে চুপ থাকেন তো অন্যজন বলেন যে অনেক দূরের স’ম্পর্ক তাই যোগাযোগ নেই। ভাবছেন এরকমটা আবার হয় নাকি! হ্যাঁ, হয়। না হওয়ার কিছুই নেই। পারিবারিক চাপা কলহ বা জটিলতা থেকে ভাইয়ে ভাইয়ে বা বোনে বোনে এরকম মন কষাকষি চলে।
সেরকমই তিন বোন হলেন চোপড়া সিস্টার। প্রিয়াঙ্কা-পরিণীতি-মীরা। এই মীরা প্রিয়াঙ্কার থেকে এক বছরের ছোট। ২০১৪ সালের ছবি ‘গ্যাংস অব গোস্ট’ ছিল মীরার প্রথম বলিউডি ছবি। এর আগে বহু তামিল, তেলেগু সিনেমায় অ’ভিনয় করেছেন।
সত্যি বলতে মীরার কেরিয়ারের ১৬ বছর পার, এখনও তিনি বলিউডে সে ভাবে জায়গাই পাননি। ‘গ্যাংস অব গোস্ট’ ছাড়াও মীরা কাজ করেন অক্ষয় খান্না ও রিচা চাড্ডার সাথে ২০১৯ সালের চলচ্চিত্র ‘সেকশন ৩৭৫’-এ অঞ্জলি দঙ্গলের ভূমিকায়। নাহ, এতেও সাফল্য আসেনি। তবে যখন তিনি বিক্রম ভাটের ‘১৯২০: লন্ডন’-এর মাধ্যমে শারমন জোশীর সাথে বলিউডে পা রাখেন তখন কিছু মানুষ তার পরিচিতি খুঁজে পান। যারা এই হরর মুভিটি দেখেছেন তারা মীরা চোপড়াকে নিশ্চয় চিনবেন।






