
বলিউডের তিন খান শাহরুখ, সালমান, আমির প্রতিবারই ঈদ উদ্যাপন করেন। এই তিন খানেরই কৈশোরের ঈদ ছিল একেবারে অন্য রকম। বিভিন্ন সাক্ষাৎকারে তারা বলেছেন, শৈশবের ঈদ উদযাপনের স্মৃ’তি। শাহরুখ জা’নিয়েছেন, ঈদে শৈশবে মা-বাবার হাতে রান্না করা সুস্বাদু খাবারের অপেক্ষায় থাকতেন তিনি।
প্রতি ঈদেই শাহরুখ খানের স্বপ্নের ‘মান্নাত’ (শাহরুখের বাড়ি) আলোয় ঝলমল করে ওঠে। পরিবার, ব’ন্ধুবান্ধব, আত্মীয়স্বজন, চলচ্চিত্র পরিবারের সবার স’ঙ্গে দিনটি কিং খান বিশেষভাবে উদ্যাপন করেন। এই বলিউড সুপারস্টার মনেপ্রা’ণে বিশ্বা’স করেন, ঈদ মানে সবাই মিলিত হওয়ার উৎসব। এদিন তার বাড়িতে রাজকীয় খাবারের আয়োজন থাকে।
তবে ঈদের দিন নাকি বাড়ির খাবার একদম খান না শাহরুখ খান। ব’ন্ধু সালমান খানের বাড়ির বিশেষ বিরিয়ানির অপেক্ষায় থাকেন তিনি।
মায়ের হাতের হায়দরাবাদি খাবার আজও মিস করেন শাহরুখ। এত প্রাচুর্যের মধ্যেও কৈশোরের ঈদ ভুলতে পারেননি তিনি।
ছোটবেলার ঈদ নিয়ে এক সাক্ষাৎকারে শাহরুখ বলেছিলেন, ‘ছোটবেলায় ঈদের দিনে আমি কিছুতেই কুর্তা-পায়জামা পরতে চাইতাম না। মাও আমাকে ছাড়তেন না। তিনি আমাকে জো’র করে কুর্তা-পায়জামা পরাতেন। আজ আমিও আমা’র ছেলেকে জো’র করে পাঠানি স্যুট এবং আচকান পরাই।’
শাহরুখ আরও বলেছিলেন, ‘ঈদের দিনে বাবার স্কুটিতে চে’পে মসজিদে নামাজ পড়তে যেতাম। এদিন মা হায়দরাবাদি খাবার বানাতেন। আর বাবা রান্না ক’রতেন পাঠানি খাবার। আমি এসব সুস্বাদু খাবারের অপেক্ষায় থাকতাম।’






