প্রচ্ছদ বিনোদন

প্রতিমাসে লাখ টাকা বেতন তাঁর, গৌরীর কাছে সুহানাকে বিয়ের আবদার করলো যুবক, ভাইরাল পোস্ট

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

বলিউডের কিং খান। বলিউডের একজন অত্যন্ত জনপ্রিয় অভিনেতা তিনি।শাহরুখ খানকে কিং খান বলে সকলেই জানে। অত্যন্ত লড়াই করে আজ বলিউডের ময়দানে টিকে আছেন। শাহরুখ কন্যা সুহানা এখনও তিনি বলিউডে পা রাখেননি। সে এখনও কলেজ ছাত্রী। তবে ভারতে নয় তাঁর পড়াশুনা বিদেশে। কিন্তু পড়াশুনার ফাঁকেই সোশ্যাল মিডিয়ায় তাঁর বোল্ড লুকের ছবির জন্য সকল দর্শক তাকে চেনে সুহানা খান বলে। নানান সময় নানা লুকের ছবি পোস্ট করে থাকেন সুহানা।

সদ্যই ২১-এ পা দিয়েছেন সুহানা খান। সুহানার জন্মদিনের দিন মা গৌরী খান সোশ্যাল মিডিয়ায় সুহানার একটি ছবি পোস্ট করে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন। যেখানে গৌরী লিখেছিলেন, ‘শুভ জন্মদিন! আজ, আগামিকাল এবং সবসময় তোমাকে ভালবাসব৷’ গৌরীর পোস্টের নীচে কমেন্ট করেছেন অনেকেই। তার মধ্যে একটি কমেন্ট নজর কেড়েছে সকলের। যেখানে একটি যুবক গৌরী খানকে লিখেছেন, “গৌরি ম্যাম মেরি শাদি সুহানা কে সাথ করওয়া দো, মেরি মান্থলি পেমেন্ট ১ লাখ+ হ্যায়”। তবে ওই যুবকের মাসিক বেতন শাহরুখ খানকে প্রভাবিত করবে কি না সন্দেহ!

বলিউড অভিনেতা শাহরুখ খানকে প্রায়শই বলতে শোনা যায় তিনি হচ্ছেন তাঁর সন্তানদের জন্য একজন প্রোটেকটিভ বাবা।বছর কয়েক আগে শাহরুখ খান খোলসা করে বলেছিলেন ৭টি গোল্ডেন রুলস থাকতে হবে সুহানাকে ডেট করবেন যেই মানুষটি তার ।

“১. একটা চাকরি করতে হবে, ২. বুঝে নিন আমি আপনাকে পছন্দ করি না, ৩. আমি সব জায়গায় রয়েছি, ৪. একজন আইনজীবীকে রাখুন, ৫. সে হচ্ছে আমার রাজকুমারী, আপনার দখল করা কেউ নন, ৬. আমি ফের জেলে যেতে কোনও দ্বিধা বোধ করব না, ৭. আপনি ওর সঙ্গে যা করবেন, আমি আপনার সঙ্গে সেটাই করবো,” ফেমিনা ম্যাগাজিন-কে ইন্টারভিউ দেওয়ার সময় শাহরুখ এই লিস্ট তৈরি করেন।যদিও শাহরুখ এও বলেন, সুহানা যদি কাউকে পছন্দ করে বিয়ে করে তাহলে তাঁর আর বলার কিছু থাকবে না।