প্রচ্ছদ দৈনিক খবর

পিছিয়ে পড়েছেন বিজেপির তিন নায়িকা প্রার্থী

3
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

পশ্চিমবঙ্গের এবারের নির্বাচনের একেবারে পূর্বমুহূর্তে হুট করে বিজেপিতে যোগ দিয়েছিলেন অভিনেত্রী শ্রাবন্তী, পায়েল সরকার ও তনুশ্রী চক্রবর্তী। তাদের তিনজনকেই মনোনয়ন দিয়েছিল বিজেপি। নির্বাচনী প্রচারেও বেশ সরব দেখা গেছে তাদের।

তবে আজ ভোট গণনায় পিছিয়ে পড়েছেন এই অভিনেত্রীরা। হাওড়ার শ্যামপুর থেকে তনুশ্রী চক্রবর্তী, বেহালা পূর্ব থেকে পায়েল সরকার আর বেহালা পশ্চিম থেকে শ্রাবন্তী চট্টোপাধ্যায় নির্বাচনে অংশ নিয়েছিলেন।ভারতীয় গণমাধ্যমের বরাতে পাওয়া খবরে জানা গেছে, ২৭৭ আসনের ভোটগণনা শেষ হলেও তিনজনই ভোটে পিছিয়ে রয়েছেন।