প্রচ্ছদ দৈনিক খবর

পিএসএলের ধারেকাছেও নেই আইপিএল!

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফ্রাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি লিগ আইপিএল। টুর্নামেন্টের মান, আবেদন, আকর্ষণ কিংবা সার্বিক দিক বিবেচনায় আইপিএলের ধারেকাছেও নেই বিশ্বের অন্য কোন টি-টোয়েন্টি লিগ। পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজ সেটা মেনেও নিচ্ছেন,

তবে বোলিংয়ের মানের বিষয় বিবেচনায় নিলে পাকিস্তান সুপার লিগের মান অন্য যে কোন টি-টোয়েন্টি লিগের চেয়ে উঁচু বলে দাবী করেছেন তিনি। ওয়াহাব রিয়াজের দাবী, পিএসএলের বোলিং আক্রমণ বিশ্ব মানের। আইপিএলের প্রথম আসরেই শুধু পাকিস্তানি ক্রিকেটারদের দেখা গেছে, তবে এরপর দুই দেশের সম্পর্কের কারণে আর আইপিএল খেলা হয়নি ওয়াহাব রিয়াজদের। তবে, বিশ্বের অনান্য টি-টোয়েন্টি লিগ গুলোতে সরব উপস্থিতি ওয়াহাব রিয়াজকে, পিএসএলে সফল বোলারও পাকিস্তানি এই পেসার।

বিশ্বের ফ্রাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি লিগে খেলা ও আইপিএলের বোলিং দেখার অভিজ্ঞতা থেকে পিএসএলের বোলিং আক্রমণকেই সেরা দাবী করেছেন ওয়াহাব রিয়াজ। পাকিস্তান ক্রিকেটকে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়াহাব রিয়াজ বলেন, “পিএসএলের বোলিং বেশ উঁচু মানের। পিএসএলে যে মানের বোলারদের পাওয়া যায়, অন্য কোনো লিগে এই মানের বোলার নেই, এমনকি আইপিএলেও নেই। এ কারণেই পিএসএলে বড় রানের ম্যাচ খুব বেশি দেখা যায় না, পিএসএলের বোলিং আক্রমণ বিশ্বের সেরা।”

আইপিএলে খেলা না হলেও পিএসএলের পাশাপাশি বিপিএল, বিগ-ব্যাশ, টি-টোয়েন্টি ব্লাস্ট, এলপিএলসহ দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে খেলার অভিজ্ঞতা আছে পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজের