প্রচ্ছদ দৈনিক খবর

নেই অ্যাম্বুলেন্স, গাড়ির ছাদে বাবার মরদেহ বেঁধে শ্মশানে ছেলে

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

বাবার ম’রদেহ শ্মশানে নিতে হাজার চেষ্টা করেও অ্যাম্বুলেন্স পাওয়া যায়নি। তাই গাড়ির ছাদে বাবার ম’রদেহ বেঁধে নিয়ে সৎকার করতে গেছেন এক ছে’লে। আজ সোমবার (২৬ এপ্রিল) ভা’রতের উত্তর প্রদেশের আগরায় এ ঘটনা ঘটেছে।

যদিও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বারবার বলে আসছেন, পরিষেবায় কোনও ঘাটতি নেই। সবশেষ গত রবিবার (২৫ এপ্রিল) এই দাবি করেছেন তিনি। তারপর দিনই সোমবার আগরায় এই দৃশ্য চোখে পড়ল।

এদিকে মৃ’ত ব্যক্তি করো’নায় আ’ক্রান্ত হয়েছিলেন কি না জানা যায়নি। তবে বাঁশের মাচাসহ ম’রদেহ গাড়ির ছাদে বেঁধে নিয়ে যেতে দেখে শিউরে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। এমনকি স্থানীয় মোক্ষধাম শ্মশানে তিনি উপস্থিত হলে ওই দৃশ্য দেখে চ’মকে ওঠেন সবাই।

ভা’রতে গত ২৪ ঘণ্টায় আরও তিন লাখ ৫৪ হাজার ৫৩১ জনের করো’না শনাক্ত হয়েছে এবং মা’রা গেছে দুই হাজার ৮০৬ জন।