প্রচ্ছদ দৈনিক খবর

নুসরাতের বেবি বাম্পের ছবি প্রকাশ্যে

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

অবশেষ টলিউড নায়িকা নুসরাত জাহানের বেবি বাম্পের ছবি সামনে এলো। স্বামী নিখিল জৈনর সঙ্গে বিচ্ছেদ নিয়ে যখন আলোচনা হচ্ছিলো তখনই সামনে আসে নুসরাতের মা হওয়ার খবর। এবার বেবি বাম্পের ছবি প্রকাশ করে আনন্দবাজার পত্রিকা জানিয়ে দিলো খবরটি উড়ু নয় আসলেই মা হচ্ছেন নুসরাত।

নিজের বালিগঞ্জের ফ্ল্যাটে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং তনুশ্রী চক্রবর্তীর সঙ্গে আড্ডায় মেতেছেন নায়িকা। সেই আড্ডার ছবি প্রকাশ করেছে আনন্দবাজার। যেখানে সন্তানসম্ভবা নুসরাতকে দেখা গেলো।

ছবিতে দেখা যাচ্ছে, সাদা হাতকাটা লম্বা ঝুলের জামা, কানে মাকড়ি ধাঁচের দুল, ঠোঁটে হালকা লিপস্টিকে হাসিমুখে ক্যামেরার দিকে তাকিয়ে তিনি। তার চোখমুখ জুড়ে মাতৃত্বের আভা। সঙ্গে বন্ধু শ্রাবন্তী এবং তনুশ্রী।

নুসরত, শ্রাবন্তী, তনুশ্রীর এই বন্ধুত্ব নতুন নয়। তারা প্রায়ই দেখা করেন এবং আড্ডা মারেন। নেটমাধ্যমে ব্যবসায়ী রাজকুমার গুপ্ত একবার সেই আড্ডারই ছবি দিয়েছিলেন। সেই ছবিতে সকলের পিছনে দেখা গিয়েছিল নুসরাত এবং তার বিশেষ বন্ধু যশকে। সঙ্গে ছিলেন শ্রাবন্তী, তনুশ্রী এবং রাজকুমার নিজে।

=